Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যশোরে সরকারি ত্রাণ নিলেন ২০ বিঘা জমির মালিক যুবলীগ নেতা!
খুলনা জাতীয়

যশোরে সরকারি ত্রাণ নিলেন ২০ বিঘা জমির মালিক যুবলীগ নেতা!

By জুমবাংলা নিউজ ডেস্কJune 6, 20202 Mins Read
যশোরে সরকারি ত্রাণ নিলেন ২০ বিঘা জমির মালিক যুবলীগ নেতা!
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরের মণিরামপুরে সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে তথ্য গোপন করে সরকারি টিন ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মোহর আলী উপজেলার শেখপাড়া রোহিতা গ্রামের মৃত তৌহিদ সরকারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক। এছাড়া তিনি একটি স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।

সরেজমিনে জানা গেছে, মোহর আলী মায়ের সূত্রে পাওয়া ১৬-২০ বিঘা জমির মালিক। তার নিজের ও পরিবারের রয়েছে দুটি গভীর সেচযন্ত্র। দুটি মোটরসাইকেলের মালিক তিনি। শেখপাড়া রোহিতা গ্রামের অন্যতম ধনী ব্যক্তি তিনি। তিনি নিজেকে দুস্থ দেখিয়ে ছেলের নামে ত্রাণের টিন ও টাকা হাতিয়েছেন।

সম্প্রতি সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে মণিরামপুরে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবারের মধ্যে ৭৪ জনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে দুই বান্ডিল করে টিন ও ছয় হাজার টাকার চেক দেয়া হয়।

গত বৃহস্পতিবার মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এই টিন ও চেক বিতরণ করেন। ৭৪ জনের তালিকার ৫০ নম্বর সিরিয়ালের আল-মামুন নামটি এই মোহর আলীর ছেলের।

এদিকে, মোহর আলী ত্রাণের টিন ও টাকা পাওয়ায় হতবাক এলাকাবাসী। এলাকাজুড়ে বইছে নিন্দার ঝড়।

স্থানীয়রা বলছেন, মোহরের মতো ধনী লোক যদি ত্রাণের টিন, টাকা পায় তাহলে এলাকায় আর কেউ গরিব থাকল না।

মোহর আলী নিজেও ছেলের নামে ত্রাণের টিন এবং টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি উপজেলায় টিন ফেরত পাঠাচ্ছি।’

স্থানীয় চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রাসেদ আলী বলেন, ‘ঝড়ে পাড়ার ৫-৭ জন হতদরিদ্র লোকের ঘর ভেঙেছে। তারা কেউ কিছু পায়নি। আর মোহর আলীর মতো ২০ বিঘা জমির মালিক যদি ত্রাণের টিন পায় তাহলে কী হলো? এ কেমন রাজনীতি?’

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহিতুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডে কারা টিন পেয়েছে জানি না। তবে মোহর টিন পাওয়ার যোগ্য না।’

রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘মোহর আলী অনেক স্বচ্ছল ব্যক্তি। সে ৩০-৩৫ বিঘা জমির মালিক। সে ত্রাণের টিন পাওয়াটা মোটেও যুক্তিসঙ্গত না। তার মতো লোক টিন নিলে জনগণের সেবা হবে কী করে?’

রোহিতা ইউপি চেয়ারম্যান আবু আনছার সরদার বলেন, ‘মোহর আলীর বিল্ডিং বাড়ি। সে কী করে টিন, টাকা পেলো? এদের কোনো চরিত্র নেই।’

জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, ‘মোহর আলী নামে স্বচ্ছল এক ব্যক্তি তথ্য গোপন করে ত্রাণের টিন ও টাকা নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’  সূত্র : ইউএনবি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa