যশোর শহরে ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) রাতে যশোর জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তরুণীর নাম শাপলা খাতুন স্বপ্না (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহায়তায় যশোর শহরের মণিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ঈগল পরিবহনের একটি বাসে যাত্রী হিসেবে থাকা শাপলা খাতুন স্বপ্নাকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে মাদক তৈরির কাঁচামাল থাকার কথা স্বীকার করেন। এরপর পরিবহনের বক্সে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, এসব কাঁচামাল ব্যবহার করে মরণনেশা ক্রিস্টাল আইস বা মেথামফেটামিন তৈরি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, যশোর হয়ে ঢাকায় ক্রিস্টাল আইস পাচারের উদ্দেশ্যে এসব কাঁচামাল আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ
শুক্রবার সন্ধ্যায় শাপলা খাতুন স্বপ্নাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


