Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা যা আছে মেসির ১২৭ কোটি টাকার বিলাসবহুল বিমানে
খেলাধুলা ফুটবল

যা আছে মেসির ১২৭ কোটি টাকার বিলাসবহুল বিমানে

By জুমবাংলা নিউজ ডেস্কমে 28, 2021Updated:মে 28, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি শেষ কয়েক বছর ব্যক্তিগত বিমানে করেই আসা যাওয়া করছেন আর্জেন্টিনায়। মেসির ১২৭ কোটি টাকা দামের এই বিমানে কী নেই! বিলাসবহুল বিমানটিতে সুবিশাল বসার জায়গা আর স্নানাগার তো আছেই, আছে রান্নাঘর আর কনফারেন্স রুমও।

২০১৮ সালে বিমানটি ভাড়া করেছিলেন মেসি। কারণটা অন্য কিছুই নয়, নিজের পরিবার ও প্রিয় বন্ধু-বান্ধবদের নিয়ে যে গোটা দুনিয়া চষে ফেলতে চান, তা আর আলাদা করে বলে দিতে হয় না। আর সে কারণেই প্রয়োজন পড়েছে এই উড়োজাহাজের।

এই উড়োজাহাজে কী যে নেই! দু-দুটো বাথরুম, একটা রান্নাঘর আর ১৬টা পুরু গদি-আঁটা চেয়ার। যেগুলোকে দিব্যি ভাঁজ করে ফেলাও যায়। আর তা করলেই সেগুলোকে ব্যবহার করা যায় আটটি বিছানা হিসেবে!

প্রতিটা সিটের সামনে লাগানো এলইডি স্ক্রিন, যা অবশ্য গড়পড়তা বিমানেও থাকে। আকাশ পথে যেতে যেতে পছন্দের সিনেমা বা কার্টুন দেখা যায় যাতে।

তবে উড়োজাহাজটিকে আর সবার চেয়ে আলাদা করে তোলে তার বাইরের দিকের নকশা। বিমানের বাইরে এমনভাবে এক নকশা করা, যাতে সহজেই বোঝা যায় এই বিমানের মালিক কে।

সাদা-রঙা আকাশযানের লেজে বেশ বড় করে লেখা ১০ সংখ্যাটি। লিওনেল মেসির সঙ্গে দশ নম্বর জার্সির সম্পর্ক তো এ গ্রহে সর্বজনবিদিত। বার্সেলোনা বা বুয়েনস এইরেসের বিমানবন্দরের ওপর দিয়ে এই বিমান উড়ে এসে রানওয়ে ছুঁয়ে ফেললেই যে কেউই বুঝে নেবেন মাটিতে এবার কার পা পড়তে চলেছে!

বিমানের সিড়িতে খোদাই করা আছে তার স্ত্রী রোকুজ্জু আন্তোনেল্লা ও তার তিন সন্তান থিয়াগো, মাতেও আর কিরো মেসির নাম। এ বিমানে চড়েই বার্সেলোনা থেকে আর্জেন্টিনায় যাত্রা হয় তার, যুক্তরাষ্ট্রে ছুটিতেও এ বিমানই হয় তার সঙ্গী। এ বিমানে করেই এবার কোপা আমেরিকা আর বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আর্জেন্টিনায় পা রেখেছেন মেসি, সঙ্গে ছিলেন সতীর্থ রদ্রিগো দে পল। লক্ষ্য যে কোপা আমেরিকা জেতা, তা বলাই বাহুল্য।

আগামী ১৩ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট আবার অনুষ্ঠিত হবে তার দেশ আর্জেন্টিনাতেই। ২০১১ সালে নিজ দেশের আসরে শেষ আটেই ভেঙেছিল মেসিদের শিরোপা স্বপ্ন। এবার আবার নিজের দেশে মেসি ট্রফি খরা কাটাতে পারেন কিনা সেটাই দেখার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

জুন 12, 2026
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

জুন 12, 2026
Latest News
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa