সকল জল্পনার অবসান ঘটিয়ে ভারতের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে মুখ খুললেন বিরাট কোহলি। তিনি জানালেন, কেন তাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তা তিনি বুঝতে পারছেন। তবে কোহলিকে যেভাবে সেই খবর দেওয়া হয়েছে তাতে তিনি খুব একটা খুশি হননি।
আজ বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে কোহলি বলেন, ‘আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনোদিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি।’

সম্প্রতি শোনা যায়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন না কোহলি। মেয়ের জন্মদিন থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। বিসিসিআইয়ের কাছে নাকি সেই অনুরোধ করেছেন কোহলি। যদিও তার পরে শোনা যায়, কোহলি নাকি এই রকমের কোনো অনুরোধ করেননি। শুরু হয় বিতর্ক। অবশেষে আজকের সংবাদ সম্মেলনে বিরাট কোহলি এই প্রশ্নের জবাবে জানান, তিনি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



