Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তামিমের পর জয়ের ফিফটি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তামিমের পর জয়ের ফিফটি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

By জুমবাংলা নিউজ ডেস্কMay 17, 2022Updated:May 17, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই চালিয়ে খেলেছেন তামিম ইকবাল। ৫২ বলে ৩৫ রান নিয়ে দিন শুরু করা তামিম এদিন মাত্র ২১ বল খেলেই ফিফটি স্পর্শ করেন। ওপেনিংয়ে চোখ ধাঁধানো এক জুটিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। তামিম ইকবালের পর ফিফটি করেছেন তার সঙ্গী মাহমুদুল হাসান জয়ও। এই জুটি ভাঙতেই ঘাম ঝরছে লঙ্কান বোলারদের।

তামিমের পর জয়ের ফিফটি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম টেস্টে ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪০ রান। তামিম ৭৯ আর জয় ৫১ রানে অপরাজিত আছেন।

১১০ বলে হাফসেঞ্চুরি ছুঁয়েছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। পাঁচ টেস্টের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফিফটি। ফিফটির পরই অবশ্য ব্যক্তিগত ৫১ রানের মাথায় ক্যাচ দিয়েছিলেন জয়।

আভিষ্কা ফার্নান্ডোর বলে পুল করেছিলেন ডানহাতি এই ওপেনার। কিন্তু ফাইন লেগ বাউন্ডারিতে তার সহজ ক্যাচ ফেলে দেন এম্বুলদেনিয়া।

এর আগে দীর্ঘ পাঁচ বছর বা ৬২ মাস পর প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়েন বাংলাদেশের দুই ওপেনার। নিজ শহরের মাঠে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নিয়েছেন তামিম।

সবশেষে ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরের গল টেস্টে শতরানের জুটি পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে তামিম ইকবাল ও সৌম্য সরকার গড়েছিলেন ১১৮ রানের জুটি।

সেই ম্যাচের পর গত ৬২ ম্যাচে ৩১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু কখনও শতরানের উদ্বোধনী জুটির দেখা পেলেনি। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে তামিম-জয় এনে দিলেন উদ্বোধনী জুটিতে শতরান। দুজনই খেলছেন সাবলীলভাবে। দুজনের সামনেই বড় ইনিংস খেলার সম্ভাবনা।

শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে আগেরদিন বিকেলে ১৯ ওভারে ৭৬ রান করেছিল বাংলাদেশ। আজ রমেশ মেন্ডিসকে দিয়ে আক্রমণ শুরু করে লঙ্কানরা। দিনের প্রথম ওভার থেকে ছড়ানো ফিল্ডিং দেওয়া হয় তামিমকে। সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছেন এ অভিজ্ঞ ওপেনার। বাহারি সব শটে তুলে নিয়েছেন ফিফটি।

অন্যদিকে রয়েসয়ে খেলতে থাকা জয়ও করে ফেলেছেন ৩৭ রান। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির সামনে দাঁড়িয়ে এ তরুণ ওপেনার। তামিমকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন তিনি। এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়েই টেস্ট ক্রিকেটে উদ্বোধনী জুটিতে অষ্টমবারের মতো শতরানের দেখা পেলো টাইগাররা।

গত ৬২ মাসে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মোট ৪৭টি শতরানের উদ্বোধনী জুটির দেখা মিলেছে। কিন্তু একটিতেও ছিলো না বাংলাদেশের নাম। এই সময়ের ১৫টি ভিন্ন উদ্বোধনী জুটি ব্যবহার করে দশবার ৫০ রান পায় বাংলাদেশ। এর মধ্যে তামিম-সৌম্য ৯৫ এবং তামিম ও সাইফ হাসান গড়েন ৯৮ রানের উদ্বোধনী জুটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa