Advertisement
জুমবাংলা ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত করতে চায় তাদের স্থান এদেশে হবে না।

তিনি বলেন, আমাদের দেশে বাৎসরিক মৎস্য উৎপাদন প্রায় ৫০ লাখ মেট্রিক টন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মাছ উৎপাদন আরও বাড়াতে হবে। মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে। এই আয়ও আমাদের দ্বিগুণ করতে হবে।

শুক্রবার (২ আগস্ট) শ্রম প্রতিমন্ত্রী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারসহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।

পরে প্রতিমন্ত্রী একই স্থানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি অনুদান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অনুদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং গাছের চারা প্রদান করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.