জুমবাংলা ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দেওয়া বক্তব্যে সমর্থন দিয়েছে চীন। দেশ‌টির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেছেন, একটি নির্দিষ্ট দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র ওয়াং ওয়েবিন এসব কথা বলেন। ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

Advertisement

ব্রিফিংয়ে সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে চীনের অবস্থান জানতে চাওয়া হয় মুখপাত্র ওয়েবিনের কাছে। জবাবে ওয়েবিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য আমরা লক্ষ্য করেছি। প্রকৃতপক্ষে নিজস্ব জাতিগত বৈষম্য, বন্দুক হামলা এবং মাদকের বিস্তারের সমস্যার প্রতি দৃষ্টি না দিয়ে একটি নির্দিষ্ট দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাও বলেছেন।

ওয়াং ওয়েবিন বলেন, চীন ও বাংলাদেশ ঐ‌তিহা‌সিকভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, স্বাধীন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সমুন্নত রাখতে এবং এর জাতীয় বাস্তবতার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণ করাকে দৃঢ়ভাবে সমর্থন করি। আমরা সকল প্রকার আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করতে জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন দ্বারা আবদ্ধ আন্তর্জাতিক ব্যবস্থা এবং উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনাকারী মৌলিক নিয়মগুলোকে সমুন্নত রাখতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করতে প্রস্তুত।

বিতর্কিত নির্বাচন আমাদের আমলে হয়নি, হবেও না: প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.