Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যুক্তরাষ্ট্রকে ২৭১ রানে হারিয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

যুক্তরাষ্ট্রকে ২৭১ রানে হারিয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ

By Sibbir OsmanNovember 23, 2021Updated:November 23, 20212 Mins Read

স্পোটৃস ডেস্ক: মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ ২৭১ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মেয়েদের ৩২২ রানের জবাবে ৩০.৩ ওভারে মাত্র ৫২ রানে অল-আউট হয়ে যায় যুক্তরাষ্টের মেয়েরা। ছেলেদের টানা হারের মাঝে বাংলাদেশ ক্রিকেটের জন্য এ এক দুর্দান্ত জয়।
যুক্তরাষ্ট্রকে ২৭১ রানে হারিয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ

Advertisement

আন্তর্জাতিক নারী ক্রিকেটে এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৪০৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৯৯৭ সালে ৪৫৫ রান করে পাকিস্তানকে মাত্র ৪৭ রানে গুঁড়িয়ে দেয় নিউজিল্যান্ড।

মঙ্গলবার জিম্বাবুয়ের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শারমিন আক্তারের অনবদ্য সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২২ রান করে বাংলাদেশ। বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০.৩ ওভারে ৫২ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দল।

টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। প্রথম ম্যাচে গ্রুপের শক্তিশালী দল পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনীতে ১৬.১ ওভারে মুরশিদা খাতুনকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন শারমিন আক্তার। ৫৬ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করে ফেরেন মুরশিদা।

এরপর শারমিনের সঙ্গে ৪৮ রানের আরেকটি জুটি উপহার দেন অধিনায়ক নিগার সুলতানা। রান-আউট হওয়ার আগে তিনি করেন ২৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস। ফারজানা হক ৬২ বলে ৬ চারে ৬৫ রান করেন। চতুর্থ উইকেটে জুটি হয় ১৩৭ রানের।। ৪৪.১ ওভারে ২৮১ রানে ৬২ বলে ৬৭ রান করে ফেরেন ফারজানা। মাত্র ৪ ও ২ রান করে ফেরেন রুমান আহমেদ ও রিতু।

ইনিংসের একেবারে শেষদিকে নেমে ১০ বলে ২টি চারের সাহায্যে ১৭ রান করেন লতা মণ্ডল। শুরুতে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ করেই সাজঘরে ফেরেন শারমিন। লম্বা সময় ধরে ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ১৩০ রানের ইনিংসটি ১৪১ বলে ১১টি চারে সাজানো।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৫ রান (শারমিন আক্তার ১৩০*, ফারজানা হক ৬৭, মুরশিদা খাতুন ৪৭, নিগার সুলতানা ৩৩, লতা মণ্ডল ১৭*)।

যুক্তরাষ্ট্র: ৩০.৩ ওভারে ৫২/১০ রান (তাড়া নরিস ১৬, সিন্ধু ১৫; ফাহিমা খাতুন ২/৫, সালমা খাতুন ২/১০, রুমানা আহমেদ ২/১১)।

লজ্জার বিশ্বকাপ শেষে ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে দেশে ফিরছেন টাইগাররা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Worldcup

বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

June 28, 2026
এমি মার্তিনেজ

বাংলাদেশ নিয়ে যা বললেন এমি মার্তিনেজ

June 28, 2026
messi

বিশ্বকাপে আরো এক দুষ্প্রাপ্য রেকর্ড মেসির

June 28, 2026

Latest News

Worldcup

বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

এমি মার্তিনেজ

বাংলাদেশ নিয়ে যা বললেন এমি মার্তিনেজ

messi

বিশ্বকাপে আরো এক দুষ্প্রাপ্য রেকর্ড মেসির

Messi-Ronaldo

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa