Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে ভেনেজুয়েলা
জাতীয় স্লাইডার

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে ভেনেজুয়েলা

By Arif ArmanJan 10, 2026, 9:33 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিতসাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন অভিযানে আটক হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিয়েছে ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৯ জানুয়ারি) কারাকাস জানায়, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি ‘অনুসন্ধানমূলক প্রক্রিয়া’ শুরু করা হয়েছে।

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে কারাকাস সফর করেছেন এবং শিগগিরই ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফরে যাবে। মূলত ভেনেজুয়েলার বিশাল তেলভাণ্ডারের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রেক্ষাপটেই এই নাটকীয় কূটনৈতিক মোড় তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর বিশেষ অভিযানের পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজকে সমর্থনের শর্ত হিসেবে স্পষ্ট করে দিয়েছেন যে, রদ্রিগেজ যতক্ষণ ওয়াশিংটনকে তেলের নিয়ন্ত্রণে সহায়তা করবেন, ততক্ষণই তার শাসন বজায় থাকবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার জানিয়েছেন, ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের তিন ধাপের পরিকল্পনা রয়েছে— স্থিতিশীলতা আনয়ন, পরিস্থিতি পুনরুদ্ধার এবং একটি রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করা। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোন কোম্পানি সেখানে কাজ করবে তা ওয়াশিংটনই নির্ধারণ করবে।

কূটনৈতিক আলোচনার মধ্যেই ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট ‘ওলিনা’ নামক পঞ্চম তেলবাহী জাহাজটি জব্দ করেছে মার্কিন সাউদার্ন কমান্ড। নৌবাহিনী ও মেরিন সদস্যদের এই অভিযানে জাহাজটি ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরপরই নিয়ন্ত্রণে নেওয়া হয়।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে ‘ঘোস্ট ফ্লিট’ বা ছায়া জাহাজের বিরুদ্ধে সফল অভিযান হিসেবে অভিহিত করেছেন। সমুদ্র ঝুঁকি বিশ্লেষণকারী সংস্থাগুলোর মতে, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করছিল। মূলত ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্বের ওপর দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ রাখতে চায় হোয়াইট হাউস, যাতে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী না হয়।

ভেনেজুয়েলার তেলের ভবিষ্যৎ নির্ধারণে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে শেভরন, এক্সনমোবিল ও কনোকোফিলিপসের মতো বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্পের মতে, ভেনেজুয়েলার তেলভাণ্ডার এখন থেকে আমেরিকারই তত্ত্বাবধানে থাকবে।

একদিকে সাগরে ট্যাঙ্কার জব্দ করার মাধ্যমে অবরোধ কঠোর রাখা এবং অন্যদিকে কারাকাসের নতুন সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসা— এই দ্বিমুখী কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার এই দেশটির ওপর নিরঙ্কুশ আধিপত্য নিশ্চিত করতে চাইছে। ভেনেজুয়েলার জন্য এই ‘নতুন অধ্যায়’ মূলত তেলের রাজনীতির ওপর ভিত্তি করেই আবর্তিত হচ্ছে।

সূত্র: রয়টার্স

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with ZoomBangla iNews, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Logo

    নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

    May 22, 2026, 10:32 PM Asia/Dhaka
    Fish-Market

    ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

    May 22, 2026, 9:57 PM Asia/Dhaka
    Asif Mahmud

    আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব : আসিফ

    May 22, 2026, 9:51 PM Asia/Dhaka
    Latest News
    Logo

    নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

    Fish-Market

    ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

    Asif Mahmud

    আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব : আসিফ

    ramisa

    কেন রামিসা হত্যা, পুলিশ ও পরিবার যা বলছে

    rab

    সিলেটে রোমহর্ষক ঘটনা: ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

    মানুষের মূত্র

    ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের মূত্র

    হজ

    হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিতের আহ্বান সৌদির

    শিশু

    টিকার পরও শিশুরা কেন হামে মা ‘রা যাচ্ছে

    Nasir Uddin

    মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Fake APS

    প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

     

    ZoomBangla iNews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    TelegramXWhatsApp