নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক গৃহবধূকে ধ র্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই গৃহবধূ অভিযুক্ত যুবকের গো প না ঙ্গ কেটে দেন।
গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত প্রতিবেশীর চিৎকারে স্থানীয়রা এবং পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বাদী বলেন, ‘নিজের ইজ্জত রক্ষা করতে যা করার প্রয়োজন তাই করেছি। ‘
আহত ব্যক্তি জানান, পূর্বশত্রুতার জের ধরে রাস্তায় একা পেয়ে তাঁরা তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালান। এ সময় তাঁকে বেঁধে গো প না ঙ্গ কেটে দেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



