কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।

সংগঠন দুটির আসন্ন সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মেলন মানেই নতুন মুখ। আর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই। যথাসময়ে সম্মেলন হয়, এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।’

শনিবার নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

প্রসঙ্গত, যুবলীগের চেয়ারম্যান হিসেবে ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে হারুনুর রশিদ এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে মোল্লা আবু কাউসার ও সাধারণ সম্পাদক পদে পংকজ দেবনাথ রয়েছেন। আর আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের এবং ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

কাদের বলেন, ‘সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বয়স অনেক বেশি হয়ে গেছে। কোনো কোনোটার বয়স ৭-৮-৯ বছর হয়ে গেছে। তাই সম্মেলন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। সম্মেলনে দলকে ঢেলে সাজানো হবে।’

‘প্রতিটি জেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে এবং এসব কমিটিতেই নতুন মুখেরই প্রাধান্য থাকবে,’ যোগ করেন তিনি।

কাদের আরও বলেন, প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এখানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ের হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি। ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-শিক্ষকদের দাবি মেনে নেয়া হয়েছে।

‘শুদ্ধি অভিযানের মতোই কে কোন দল, সেটা বিবেচনায় ছাড় দেয়া হবে না। যারাই জড়িত হোক ব্যবস্থা নেয়া হবে, কেউ ছাড় পাবে না,’ যোগ করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.