জুমবাংলা ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে যুবলীগের সপ্তম কংগ্রেস। কংগ্রেসে কাউন্সিলর, ডেলিগেট, অতিথিসহ প্রায় ৩০ হাজার ব্যক্তি উপস্থিত আছেন।

Advertisement
তবে ওই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাননি সংগঠনটি থেকে অব্যাহতি পাওয়া সভাপতি ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, নুরুন্নবী চৌধুরী শাওন ও শেখ আতিয়ার রহমান দিপুসহ বিতর্কিতরা।
এরআগে সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



