চয়ন ইসলাম

Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠেয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে গণমাধ্যমে চয়ন ইসলামের নাম আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। কে এই চয়ন চৌধুরী?

খোঁজ নিয়ে জানা গেছে, চয়ন ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের অধিবাসী। উপজেলা শহরেই বসবাস করে তার পরিবার।

চয়ন ইসলাম ১৯৭৭ সালে শাহজাদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন। দুই দশকের বেশি সময় তিনি প্রেসিডিয়াম সদস্য পদে আছেন। ২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন চয়ন ইসলাম।

বাবা মাজহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার চাচা ড. আব্দুল খালেক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।

চয়ন ইসলামের বোন মেরিনা আক্তার কবিতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

চয়ন ইসলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। তারঁ স্ত্রী লিলি ইসলাম গুণী রবীন্দ্র সংগীতশিল্পী। তিনি শান্তি নিকেতনের শিক্ষার্থী ছিলেন। রবীন্দ্র সংগীতের উপর ডক্টরেট ডিগ্রীও অর্জন করেন তিনি।

সিরাজগঞ্জে সম্ভ্রান্ত, মার্জিত ও আওয়ামী রাজনীতিতে বিশ্বস্ত পরিবারগুলোর অন্যতম চয়ন ইসলামের পরিবার। যুবলীগের ত্যাগী নেতারা বলছেন, যুবলীগের ক্রান্তিকালে চয়ন ইসলামের মতো সজ্জন, ত্যাগী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়ায় যুবলীগের নেতা-কর্মীরাও উজ্জীবিত হবেন। নেত্রী সঠিক ব্যক্তিকে যোগ্য স্থান দিয়েছেন।

চয়ন ইসলাম বলেন, অল্প সময়ের জন্য পাওয়া এই দায়িত্বে সবার আগে একটা ভালো সম্মেলন করতে চাই এবং যুবলীগের ভাবমূর্তি যেটুকু ক্ষুণ্ন হয়েছে তা পুনরুদ্ধারে কাজ করতে চাই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.