Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কার্যকর পদক্ষপ নিতে হবে : স্পিকার
জাতীয়

যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কার্যকর পদক্ষপ নিতে হবে : স্পিকার

By Hasan MajorNovember 29, 20212 Mins Read

যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কার্যকর পদক্ষপ নিতে হবে : স্পিকার

Advertisement
জুমবাংলা ডেস্ক: যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কার্যকর পদক্ষপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি আজ তার কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ড. ইকো নারিতার সঙ্গে সাক্ষাকালে এ মতামত ব্যক্ত করেন।

এসময় তারা কোভিড-১৯ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য ও লিঙ্গ বৈষম্য বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, জাতীয় সংসদের বিএপিপিডি প্রকল্পের আওতায় মূলত বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার হ্রাস, যুব উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলের যুবসমাজকে নিয়ে সর্বস্তরের জনগণকে অধিকতর সচেতন করতে বিএপিপিডি কাজ করতে পারে।

তিনি বলেন, প্রকল্পের সাব-কমিটিসমূহ সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সাথে একযোগে কাজ করছে। স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, এডভোকেসি ও সভা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

ড. ইকো নারিতা বলেন, ইউএনএফপিএ প্রকল্পের আওতায় জাতীয় সংসদকে সার্বিক সহায়তা প্রদান করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পলিসি প্রণয়ন করে যুবকদের অধিকতর সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে বৃক্ষরোপন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। এসময় বিশ্বব্যাপী কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে তার আশংকার কথা ব্যক্ত করেন।

এরপর স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা ১৬ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি আগামী ১০ ডিসেম্বর জাতীয় সংসদের উত্তর প্লাজায় অনুষ্ঠিত হবে।

এসময় সৈয়দা রুবিনা আক্তার এমপি, বেগম নাহিদ ইজাহার খান এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপি এবং অপরাজিতা হক এমপিসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa