Advertisement
জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, যুবসমাজের সমস্যার সমাধান করলেই দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যায়।

তিনি আরো বলেন, যুবসমাজের সম্ভাবনা বিকশিত হওয়ার মতো পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

তাজুল ইসলাম আজ (৪ অক্টোবর) ঢাকায় একটি অভিজাত হোটেলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও একশন এইড আয়োজিত “এড্রেসিং দ্যা ভালনারাবিলিটি এন্ড ফ্রেজিলিটি অব ইয়ং পিপল ইন বাংলাদেশ” শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন।

এতে আরও উপস্থিত ছিলেন একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সায়েমা হক বিদিশা।

“এড্রেসিং দ্যা ভালনারাবিলিটি এন্ড ফ্রেজিলিটি অব ইয়ং পিপল ইন বাংলাদেশ” শীর্ষক গবেষণাটি উপস্থাপন করেন সানেমের জেষ্ঠ্য গবেষণা সহকারী ইসরাত শারমিন।

তাজুল ইসলাম  বলেন, বর্তমানে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্যই তা সম্ভব হয়েছে। এখন যুবকরা প্রথাগত চাকরির পেছনে না ঘুরে অনেকেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাদের জীবিকা খুঁজে নিয়েছে।

তবে প্রযুক্তি শিক্ষার সুযোগ দেশের সকল অঞ্চলে সমানভাবে পৌঁছাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সে লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন এই প্রকল্পগুলো যুবকদের বিভিন্ন সম্ভাবনা বিকশিত করার সুযোগ উন্মুক্ত করবে।

তিনি আরো  বলেন, সমস্যা মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হয়, কখনো হতাশ হওয়া যাবেনা। আজকের যুবকদের শক্তিশালী হালেই পারবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

পি কে হালদারের মানি লন্ডারিং মামলার রায় রবিবার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.