Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে আক্ষেপ নিয়ে ২০ বছরের ক্যারিয়ার থেকে বিদায় নিলেন পেসার শরীফ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যে আক্ষেপ নিয়ে ২০ বছরের ক্যারিয়ার থেকে বিদায় নিলেন পেসার শরীফ

By জুমবাংলা নিউজ ডেস্কApril 12, 2020Updated:April 12, 20202 Mins Read

যে আক্ষেপ নিয়ে ২০ বছরের ক্যারিয়ার থেকে বিদায় নিলেন পেসার শরীফ

Advertisement

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন মোহাম্মদ শরীফ। ৩৪ বছর বয়সী এই ডানহাতি পেসার শনিবার অবসরের ঘোষণা দেন।

জাতীয় দলে সবশেষ খেলেছেন সেই ২০০৭ সালে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছিলেন। যখন থামলেন তখন বিরল একটা কীর্তি থেকে ছিলেন সামান্য দূরে। দেশের প্রথম পেসার হিসেবে ৪০০ ফার্স্ট ক্লাস উইকেটের কীর্তি থেকে ছিলেন মাত্র ৭ উইকেট দূরে। বিদায় বেলায় যা পোড়াচ্ছে শরীফকেও।

জাতীয় দলের হয়ে ১০ টেস্ট ও ৯ ওয়ানডে খেলা এই পেসার তাই সরাসরিই বললেন, ‘প্রত্যেকে হৃদয়ে কষ্ট নিয়েই বিদায়ের সিদ্ধান্ত জানায়। আমারও হতাশা আছে। যেমন আমি যদি আরো ৭ উইকেট নিতে পারতাম, তবে আমি দেশের প্রথম পেসার হিসেবে ৪০০ উইকেটের কীর্তি গড়তে পারতাম।’

১৩২ প্রথম শ্রেণির ম্যাচে ৩৯৩ উইকেট নেওয়া শরীফ আসলে এত দ্রুত থামতে চাননি। আরো অন্তত দুই বছর চালিয়ে যেতে চেয়েছিলেন ঘরোয়া ক্রিকেট। কিন্তু ইনজুরির কারণে হার মানতে হলো তাকে।

অনেক দিন ধরেই যে কাঁধের চোটটা খুব ভোগাচ্ছিল, ‘সত্যি বলতে কাঁধের ইনজুরিই আমাকে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিপ টেস্টে আমার ১১ স্কোর ছিল। এরপর আমি কাঁধের চোটে পড়লাম। এ অবস্থায় সবকিছু ফিফটি-ফিফটি অবস্থায় ছিল।’

শরীফ তাই করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া প্রিমিয়ার লিগে নিজেকে জড়াননি। ফিফটি-ফিফটি অবস্থানে থেকে ক্যারিয়ারকে টানতে চাননি, ‘আমি চাইনি এভাবে কোনো ক্লাবের সাথে যুক্ত থাকতে। এভাবে যদি আমি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হতাম তবে সেই ক্লাবের সঙ্গে প্রতারণা করা হতো। তারা অনেক প্রত্যাশা নিয়ে আমাকে নিত। কিন্তু আমি যদি শতভাগ দিতে না পারতাম তবে আমি তাদের কাছে হতাশার বিষয় হতাম।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa