
Advertisement
পদত্যাগপত্র দেয়া নেতারা হলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। রোববার সকালে দলীয় চেয়ারপারসনের গুলাশান কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যান তারা।
এ সময় বিএনপি মহাসচিব তাদের পদত্যাগপত্র গ্রহণ না করে বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি নিয়ে তিনি অবগত আছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ফখরুল।
পরে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, পদত্যাগ করতে সশরীরে ঢাকায় গিয়ে আমরা কেন্দ্রীয় মহাসচিবের কাছে পদত্যাগপত্র দিয়েছি। তিনি গ্রহণ না করে বলেছেন বিষয়টি দেখবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



