Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় যে কারণে ‘উপোস’ আছেন ওমর ফারুক চৌধুরী
জাতীয়

যে কারণে ‘উপোস’ আছেন ওমর ফারুক চৌধুরী

By Shamim RezaNov 22, 2019, 10:41 AM Asia/DhakaUpdated:Nov 22, 2019, 10:41 AM Asia/Dhaka2 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : ক্যাসিনোকাণ্ডে যুবলীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের যুক্ত থাকার অভিযোগে ওমর ফারুক চৌধুরী সংগঠনের শীর্ষ পদ হারিয়েছেন।

৭১ বছর বয়সী ওমর ফারুক দীর্ঘ সাত বছর চেয়ারম্যান পদ আঁকড়ে ছিলেন যুবলীগের। নানা বিতর্কিত কর্মকাণ্ড ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আওয়ামী লীগের বৃহৎ এই সহযোগী সংগঠনের নেতৃত্ব থেকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো তাকে।

পদ হারিয়ে হতবিহ্বল যুবলীগের পদচ্যুত এই চেয়ারম্যান এখন আর রাজনীতি নিয়ে ভাবছেন না। ফলে এখন তাকে একাকী পথ চলতে হচ্ছে।

ঢাকার বাসা আর ব্যক্তিগত কার্যালয়ে সময় কাটছে তার। রাজনৈতিক ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সময় দেয়ার পরিকল্পনা করছেন তিনি।

জানা গেছে, স্ত্রী-সন্তানসহ নিজের ব্যাংক হিসাব জব্দের পর থেকে এক প্রকার ‘উপোস’ আছেন বলে জানান ওমর ফারুক। তবে চেয়ারম্যান থাকাকালে তার কর্মকাণ্ড নিয়ে বিব্রত যুবলীগের সাবেক-বর্তমান নেতারা।

শুদ্ধি অভিযান শুরুর পর বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচিত হন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চোধুরী। পরে সুর নরম করলেও প্রকাশ হতে থাকে কমিটি বাণিজ্যসহ তার নানা কর্মকাণ্ডের খবর।

যুবলীগ চেয়ারম্যানের পদ হারানোর পর জব্দ করা হয় ওমর ফারুকের ব্যাংক হিসাব। বিদেশ যাত্রায় আসে নিষেধাজ্ঞা। এখন রাজনৈতিক সহকর্মীদের কাছে সমালোচিত তিনি।

আওয়ামী যুবলীগের বিদায়ী সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেন, সত্যি কথা বলতে এসব নিয়ে আমরা অনেকটা বিব্রত। মানুষ যেই অবস্থানেই থাকুক না কেন ভুল করাটা কিন্তু তার ব্যক্তিগত সমস্যা। প্রতিষ্ঠান মানুষকে ভুল করতে শেখায় না। উনি যে ভুল করেছেন এখন সেটার প্রায়শ্চিত্তই করছেন।

যুবলীগের সাবেক নেতা মির্জা আজম মনে করেন, দুহাজার বারোতে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন ওমর ফারুক।

যুবলীগে কালিমা লেপনের দায়ে পদচ্যুত চেয়ারম্যান ছাড়াও বিদায়ী কমিটির নেতাদের সমালোচনা করেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, কয়েকজন নেতার কর্মকান্ড বা অপকর্ম সমস্ত যুবলীগকেই কালিমাযুক্ত করেছে। যারা যুবলীগের কার্যকরী কমিটিতে ছিলেন তাদের এসবের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল।

এদিকে ওমর ফারুককে ছাড়াই হচ্ছে যুবলীগের সপ্তম কংগ্রেস। তার ভাষ্য, তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন। মিডিয়া ট্রায়ালের শিকার তিনি।  সূত্র : যুগান্তর

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
bangladesh bank

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

May 24, 2026, 12:08 AM Asia/Dhaka
Ramisha

রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী

May 24, 2026, 12:06 AM Asia/Dhaka
লঞ্চে ঝুঁকিপূর্ণ

লঞ্চে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে কঠোর নজরদারি

May 24, 2026, 12:01 AM Asia/Dhaka
Latest News
bangladesh bank

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

Ramisha

রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী

লঞ্চে ঝুঁকিপূর্ণ

লঞ্চে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে কঠোর নজরদারি

Ortho Minister

অর্থমন্ত্রীর হাতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি বাজেট সুপারিশমালা তুলে দিলেন শাইখ সিরাজ

Hasina

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

Pay

আলোর মুখ দেখছে নতুন পে-স্কেল; জেনে নিন কার কী সুবিধা

strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp