Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী ১০ আগস্ট শেষ হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে চলমান বিধিনিষেধ ধাপে ধাপে শিথিলের ঘোষণা আসলেও পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। আর এরফলে বন্ধই থাকছে দেশের পর্যটনকেন্দ্রগুলো। সেই সঙ্গে জনসমাবেশ থেকেও ওঠানো হচ্ছে না নিষেধাজ্ঞা।

আজ রবিবার (৮ আগস্ট) সচিবালয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, না, মনে হয় না। পর্যটন কেন্দ্রগুলো মনে হয় এই মুহূর্তে খুলছে না। এটা আরও পরে। তিনি বলেন, বিধিনিষেধ কতটুক কিভাবে শিথিল করা হবে সেসব বিষয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই জানাতে পারবো।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে। এই সময়ের মাঝে সকলকে মাস্কসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। দোকানপাটও খুলতে হবে। সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে সেদিকে সতর্ক থাকবে। আমরা চাইবো প্রত্যেকেই যেন মাস্ক পরে।

এর আগে করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল সরকার। গত ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। স্বাস্থ্যবিধি মেনে ১১ তারিখ থেকে খুলবে অফিস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.