Advertisement
স্পোর্টস ডেস্ক: দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার কে, এমন প্রশ্নে সহজেই নাম আসবে সাকিব আল হাসানের। কারণ ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান ও বল ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তারপরও যদি প্রশ্ন করা হয়, দ্বিতীয় পারফরমার কে, তখন নাম আসবে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। কারণ বল হাতে ৮ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন তিনি। শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট। গতকাল লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন মোস্তাফিজ। তবে ব্যক্তিগত এমন অর্জনে খুশী নন ফিজ। দল সেমিফাইনালে উঠতে পারলে ভালো লাগতো বলে জানান মোস্তাফিজ।

গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে এসে মোস্তাফিজ বলেন, ‘আরও ভালো করা যেতো। দল ভালো না করলে, ব্যক্তিগত সাফল্য কিছু নয়। সেমিফাইনাল খেলতে পারলে খুশি হতাম।’

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠলো মোস্তাফিজের। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তামিম ইকবালের সেঞ্চুরি ও পেসার শাহাদাত হোসেনের ৫ উইকেটে অনার্স বোর্ডে নাম ওঠে এই দুই বাংলাদেশির। এবার সেই অনার্স বোর্ডে নাম তুললেন মোস্তাফিজ। তবে ওয়ানডে খেলোয়াড় হিসেবে।

আবারো যদি ইংল্যান্ডে আসেন মোস্তাফিজ, তখন অনার্স বোর্ডে নিজের নাম দেখবেন বলে জানান তিনি, ‘যদি আবার আসি, তখন দেখব।’

মোস্তাফিজের পারফরমেন্সের প্রশংসা ঝড়ছে, তবে আরও ভালো করতে পারতেন বলে জানান তিনি, ‘সবাই বলছে ভালো করতে পেরেছি, কিন্তু আমি খুশি না। রানটা কম হলে, ভালো হতো। বোলিং আরো ভালো হতে পারতো। কাটার আছে, ইয়র্কার ফিফটি-ফিফটি পেরেছি। আরো ভালো হলে ডেথ ওভারে ভালো হতো।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.