
বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হন নান্নু। জানান, ইনজুরির কারণে মোস্তাফিজকে দলে নেওয়া হয়নি। কন্ডিশনিং ক্যাম্পের শুরুর দিনগুলো থেকেই নেটে বোলিং করেছেন তিনি। কিন্তু কন্ডিশনিং ক্যাম্পে ব্যাক ইনজুরি তাকে আফগান টেস্ট থেকে ছিটকে দিয়েছে।
বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘মোস্তাফিজের হালকা একটু ইনজুরি আছে। প্র্যাকটিসে কন্ডিশনিং ক্যাম্পে ধরা পড়েছিল, গতকাল এটা অ্যাসেস করা হয়েছে। এটার জন্যই যেহেতু একটা টেস্ট ম্যাচ তাই আমরা ঝুঁকি নেইনি’।
সামনে ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বিবেচনা করেও কাটার মাস্টারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি। নান্নু বলেন, ‘সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। সাদা বলে ত্রিদেশীয় সিরিজ আছে। এই সবকিছু মিলিয়ে ঝুঁকি না নিয়ে ওকে (মোস্তাফিজ) রেস্ট দেওয়া।’
টেস্টে ম্যাচটির পরেই আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই আবারও জাতীয় দলে ফিরবেন মোস্তাফিজ।
টেস্টে দ্য ফিজের স্থলাভিষিক্ত হয়েছেন তাসকিন আহমে। প্রায় দুই বছর পরে টেস্ট দলে ফিরেছেন এই ডানহাতি পেসার। তাকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ও লঙ্গার ভার্সনে যথেষ্ট ভালো খেলেছে ভারতে। ওর ফিটনেসের যথেষ্ট উন্নতি হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


