Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
খেলাধুলা ফুটবল

যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

By Md Eliasসেপ্টেম্বর 12, 20242 Mins Read

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলকে টেনে তোলার দায়িত্ব ওঠে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকেন ব্রাজিলিয়ান ভক্তরা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি এই তারকা ফুটবলার। বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাজিল। সবশেষ দুর্বল প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে সেলেসাওরা।

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

Advertisement

পরিসংখ্যান অনুসারে ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচ খেলে মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ খেলেই ৪ হার। এতেই বোঝাই যাচ্ছে কতটা খারাপ সময় পার করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের এই অবস্থার অন্যতম কারণ হলো নেইমারের অভাব পূরণ করতে না পারা। চোটের কারণে দীর্ঘ সময় মাঠে বাইরে নেইমার। অনেক দিন ধরেই মনমতো একজন স্ট্রাইকার, দুজন ফুলব্যাক আর মিডফিল্ডার পাচ্ছে না। তাই ভিনিকে ঘিরেই আশা দেখেছিল ব্রাজিল। তিনি গোল করবেন, অ্যাসিস্ট করবেন, জাদু দেখাবেন; এতটুকুই তো আশা ছিল তাদের।

কিন্তু প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার শিকার হতে হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে। রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমে দারুণ খেলেছেন, লিগ আর চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এবং এবারের বালন ডি অর’রের দৌড়েও তাই তার নাম ওপরের দিকে। কিন্তু হলুদ জার্সি গায়ে জড়ালেই সেই ভিনির দেখা মিলছে না।

কোপা আমেরিকায় ব্যর্থ ভিনি বিশ্বকাপ বাছাইপর্বেও ব্যর্থ। সেপ্টেম্বরের দুই ম্যাচে গোল তো পানইনি, তার খেলা দেখেও যেন বিরক্ত ব্রাজিলের সমর্থকেরা। তাই প্যারাগুয়ের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনি।

বুধবার ম্যাচ শেষে এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, কী পরিস্থিতিতে আছি সেটা আমরা বুঝতে পারছি। যেকোনো মূল্যে ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। এখন সবাই বাড়ি ফিরব, ভালো খেলতে হলে এবং জিততে হলে কী করতে হবে সেটা বোঝার চেষ্টা করব।

রিয়াল মাদ্রিদে হয়ে পারলেও ব্রাজিলের হয়ে কেন পারছেন না, সে ব্যাখ্যা দিতে গিয়েই ক্ষমা চেয়েছেন ভিনি। তার ভাষ্য, ইউরোপে ম্যাচে গতি আরও বেশি থাকে। মাঠের কারণে বল পায়ে আসে দ্রুত। (এখানে) ম্যাচ জেতার জন্য সেরা খেলাটা খেলতে আমাদের মানিয়ে নিতে হবে।

‘জিততে পারলে মন স্থির হবে, তখন খেলাটাও অন্যরকম হবে। এই তো! আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। বুঝতে পারছি সময়টা খুব কঠিন যাচ্ছে, তবে আমরা উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আগামী মাসে (অক্টোবরে) চিলির বিপক্ষে নিজেদের নবম ম্যাচটি খেলবে ব্রাজিল। ওই ম্যাচটি জিতলে ৯ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ দাঁড়াবে ১৩ পয়েন্ট। তবে সেটাও ব্রাজিলকে যে খুব একটা স্বস্তিতে দেবে তার নিশ্চয়তা নেই। নিজেদের শেষ ৭ ম্যাচে একবারই কেবল ২ গোলের বেশি করেছিল সেলেসাওরা।

বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ

তবে ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির খবর হলো নতুন করে বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যে কারণে বাড়ছে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারীদের সংখ্যা। নতুন নিয়মে দক্ষিণ আমেরিকা থেকে ৬ দল সরাসরি যাবে বিশ্বকাপে। আর সপ্তম দল খেলবে আন্তমহাদেশীয় প্লে-অফ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

জুন 17, 2026
আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

জুন 17, 2026
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
Latest News
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa