
জানা গেছে, বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জুন ক্লোজিংও গুরুত্ব দেওয়া হয়েছে।
লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন হলেও সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এ সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে। আর ১ জুলাই থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার থেকে লকডাউন দেওয়ার বিষয়ে তিনি নিশ্চিত করে বলেন, এ রকমই সিদ্ধান্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



