ছবি সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে এক দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন সাকিবের দাদি রেবেকা নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাগুরা শহরের সাহাপাড়া-কেশবমোড়স্থ নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাকিবের দাদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে আনুমানিক ৮৬ বছর।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে। বুধবার রাতে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

গত (বৃহস্পতিবার) বাদ যোহর মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বায়ো সিকিউর বাবলে (জৈব সুরক্ষা বলয়) থাকার কারণে, দাদিকে শেষবারের মতো দেখতে মাগুরায় আসতে পারবেন না সাকিব- এমনটাই জানিয়েছেন তার বাবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.