Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা যে কারণে হতাশ তামিম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যে কারণে হতাশ তামিম

By Md Eliasজুন 23, 20242 Mins Read

ভারতের বিপক্ষে সুপার এইটে গতকাল হেরেছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫০ রানের ব্যবধানে হারের মুখ দেখেছে টাইগাররা। এমন হারের পর অবশ্য তামিম ইকবাল হতাশ হয়েছেন। বেশি হতাশ হয়েছেন দলের ব্যাটারদের ইনটেন্ট নিয়ে।

তামিম

Advertisement

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী লাইভ অনুষ্ঠানে হারের কারণ হিসেবে তামিম দায়ী করলেন ব্যাটারদের রান করতে না পারার ক্ষমতাকে, ‘আমার মনে হয় অ্যাপ্রোচের (দিক থেকে বাংলাদেশ ম্যাচ হেরেছে)। অবশ্যই কুলদীপ (যাদব) ভালো বল করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লুপ, ফ্লাইট দিতে পেরেছে।’

বাংলাদেশ দলের মানসিকতা নিয়েই সন্দিহান ছিলেন তামিম ইকবাল, ‘শুরু থেকে আমার মনে হয়নি তারা রান তাড়া করছে। বাংলাদেশ হয়ত ১৪৬ রান করেছে। রিশাদের (হোসেন) ১০ বলে ২৪ রান হয়ত তাদের ১৪৬ রানে নিয়ে গেছে। আমার মনেই হয়নি বাংলাদেশ কোনো পয়েন্টে রানটা তাড়া করছিল।’

ভারতের কাছে হারের পর যা বললেন শান্ত

এমনকি বাংলাদেশের বিপক্ষে ভারতের ভালো বোলিংয়ের পেছনে বাংলাদেশের ব্যাটারদের ভুলকেই বড় করে দেখছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক, ‘কোনো দল যদি এমন অ্যাপ্রোচে ব্যাট করে তাহলে এটা বোলারদের আরও আত্মবিশ্বাসী করে এবং ভিন্ন কিছু চেষ্টা করতে সাহস দেয়। দিনশেষে সব দারুণ লাগে। এজন্যই কুলদীপকে নিয়ে আমরা কথা বলছি। কোনো সন্দেহে নেই তার সামর্থ্য নিয়ে। দারুণ বোলার সে। তবে প্রতিপক্ষের অ্যাপ্রোচ তাকে আরও বেশি ভালো মনে করিয়েছে।’

তামিম আরও বলেন, ‘আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি ১৯০ রান তাড়া করতে চেয়ে ১০০ রানে অলআউট হত। তারা বরং কোনো ইন্টেন্ট ছাড়া ১৪৬ রান করেছে। সবার সেই ইন্টেন্ট থাকা দরকার ছিল। আমি তা দেখিনি।’

ভালো উইকেটে খেলার তাগিদ দিয়ে তামিম বলেন, ‘আসলে আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাটারদের জন্য খুব কঠিন উইকেটে ম্যাচ খেলে থাকে। বিষয়টা এমন না যে ভালো উইকেটে খেলালে তারা রান করা শুরু করে দিবে। ভালো উইকেটেও আপনাকে রান করার উপায় জানতে হবে। এমন না যে প্রথম দিন থেকেই আপনি ভারতীয় ব্যাটারদের মত শট খেলতে পারবেন। এটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার।’

সেমিফাইনালে যেতে বাংলাদেশের করণীয়

তামিমের ভাষ্য, ‘বাংলাদেশ যদি ভালো উইকেটে খেলতে থাকে তাহলে তারা উন্নতি করতে পারবে। যেটা তারা মিরপুরের মত উইকেটে করতে পারে না। এই ব্যাপারটা আমি বলতে চাই। আপনি বছরের পর বছর ভালো উইকেটে না খেললে আইসিসির ইভেন্টে ভালো উইকেটে গিয়ে খেললে এর মানে এই নয় যে বাংলাদেশের ব্যাটাররা রান করতে শুরু করে দিবে। ভালো উইকেটেও আপনাকে জানতে হবে যে, কীভাবে রান করতে হয়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

জুন 17, 2026
মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

জুন 17, 2026
প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

জুন 17, 2026
Latest News
মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

নরওয়ে

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

সংঘর্ষ

টাইমস স্কয়ারে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ

নেইমার

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল শিবির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa