স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জিতলেও এখনও বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ফুটবল জাদুকর লিওনেল মেসির। পাঁচটি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত শিরোপার খোঁজে সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। ২০১৪ সালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। আরও একবার শিরোপা থেকে নিঃশ্বাস দূরত্বে আর্জেন্টাইন সুপারস্টার।
মেসি

Advertisement

এরইমধ্যে শেষ বিশ্বকাপ ঘোষণা দেয়ায় আক্ষেপ ঘোচানোরও শেষ সুযোগ। মেসির হাত ধরে আর্জেন্টিনা শিরোপা জিতলে আলবিসেলেস্তেদের ৩৬ বছরের শিরোপার অপেক্ষারও অবসান হবে। কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে ১-২ ব্যবধানে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা এতদূর আসতে পারবে তা খুব বেশি লোক কল্পনা করতে পারেনি। এ হারে আলবিসেলেস্তেদের জন্য প্রতিটি ম্যাচ হয়ে ওঠে নকআউট। যেখানে টানা পাঁচ জয়ে এখন ফাইনালের মঞ্চে লিওনেল স্ক্যালোনির দল।

ফিনিক্স পাখির মতো আর্জেন্টিনার এ জেগে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার জয় পাওয়া পাঁচ ম্যাচের চারটিতেই ম্যাচসেরা হয়েছেন তিনি। আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। পাঁচ গোল ছাড়াও আছে ৩টি অ্যাসিস্ট।

এদিকে, দলকে ফাইনালে তোলার ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হালকা ইনজুরিতে পড়েছিলেন মেসি। এরপর একদিন অনুশীলনেও দেখা যায়নি তাকে। তারপরই শঙ্কা ছিল তবে কি ফাইনালে দেখা যাবে না জাদুকরকে?

তবে এমন গুঞ্জনের অবসান ঘটালেন মেসি নিজেই। সব জল্পনা কল্পনা উড়িয়ে আর্জেন্টাইন কান্ডারি জানালেন, ‘আই এম রেডি, লেটস গো আর্জেন্টিনা’ বা ‘আমি প্রস্তুত, চলো আর্জেন্টিনা’। ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে এই ক্যাপশন দিয়েছেন লিও।

শেষ বিশ্বকাপটা শিরোপায় রাঙাবেন মেসি এমন আশা আকাশী-সাদাদের সমর্থকদের। তবে শেষ পর্যন্ত লুসাইলের রাতে হাসবেন কে সেটি জানতে অপেক্ষা কেবল কয়েক ঘণ্টার।

১২ বার আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স জিতেছে ৩ বার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.