স্পোর্টস ডেস্ক: ভারত আবার কবে ফুটবল খেলবে? এই প্রশ্নই এখন সমর্থকদের মনে। মঙ্গলবার সকালবেলা হঠাৎ ফিফার নির্বাসনের নির্দেশের পর ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন, এটিকে মোহনবাগানের এএফসি কাপ খেলা, এমন অনেক কিছু নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। কিন্তু এই নির্বাসন উঠবে কবে?

এই প্রশ্নের উত্তরও দিয়েছে ফিফা। দুটি শর্ত দিয়েছে তারা। এক, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দুই, সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) হাতে পুরো দায়িত্ব তুলে দিতে হবে। এআইএফএফ-এর হাতে দায়িত্ব তুলে দিতে হলে করতে হবে নির্বাচন। অর্থাৎ নির্বাচন হলেই কেটে যাবে সব মেঘ। এই মাসের শেষে নির্বাচন হওয়ার কথা। সেটা হলেই ভারতীয় ফুটবল ফের ফিরতে পারবে স্বমেজাজে। করতে পারবে বিশ্বকাপ আয়োজনও। মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপে।
ভারত

Advertisement

নির্বাচনের আশাতেই দিন গুনছেন সমর্থকরা। ফিফার নির্বাসন তুলতে নির্বাচনই এখন এক মাত্র পথ। যত তাড়াতাড়ি সেই নির্বাচন করা যাবে, ততই লাভ ভারতীয় ফুটবলের।

মঙ্গলবার এআইএফএফ-কে নির্বাসিত করে ফিফা। ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে এই শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

১৪ বছর আবারও ক্যাপ্টেন হয়ে মাঠে নামছেন সৌরভ গাঙ্গুলি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.