Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় যে নির্দেশনা মেনে ঈদের জামাত এ যেতে হবে
জাতীয়

যে নির্দেশনা মেনে ঈদের জামাত এ যেতে হবে

By Shamim Rezaমে 22, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদুল ফিতরের নামাজের জামাত উন্মুক্ত স্থানের বদলে স্থানীয় মসজিদগুলোয় অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের বাসা থেকে ওজু করে, মাস্ক পরে ও জায়নামাজ সঙ্গে নিয়ে মসজিদে যাওয়ার আহবান জানিয়েছে পুলিশ। সেইসঙ্গে নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে মোট ১৪ নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুসল্লিদের উপস্থিতি বেশি হলে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা যেতে পারে। তবে সব ক্ষেত্রেই পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতর উদযাপন করতে বলা হয়েছে।

পুলিশের নির্দেশনাগুলো হচ্ছে-

১. ঈদের নামাজের জামাতের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

২. জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। প্রত্যেকে নিজের জায়নামাজ সঙ্গে নিয়ে যাবেন। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৩. মসজিদের প্রবেশদ্বারে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৪. মসজিদের ওজুখানা ব্যবহার না করে প্রত্যেককে নিজের বাসস্থান থেকে ওজু করে মসজিদে যেতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৫. ঈদের নামাজের জামাতে মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে যেতে হবে।

৬. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে।

৭. এক কাতার করে ফাঁকা রেখে কাতারবদ্ধ হতে হবে।

৮. জামায়াত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো যাবে না।

৯. মসজিদে শৃঙ্খলার সঙ্গে প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে পৃথক ব্যবস্থা রাখতে হবে।

১০. আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাওয়া যাবে না।

১১. ঈদের দিন ও পরবর্তী সময়ে বিনোদন কেন্দ্রে না গিয়ে নিজ ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে হবে।

১২. ঈদ উদ্যাপনের লক্ষ্যে যারা ঢাকার বাইরে যাবেন, তাদের বাসা অথবা ফ্ল্যাটের প্রধান ফটকে অটোলক ব্যবহার এবং বাসা ত্যাগের আগে ঘরের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করে যেতে হবে।

১৩. মালিকপক্ষকে নিজ উদ্যোগে মার্কেট/শপিং মলের নিরাপত্তা জোরদার এবং স্থানীয় থানা/ফাঁড়ির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

১৪. ফাঁকা বাসায় মূল্যবান সামগ্রী না রেখে ঢাকায় অবস্থান করছেন এমন আত্মীয়-স্বজনের বাসায় তা রেখে যেতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

জুন 9, 2026
সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

জুন 9, 2026
Latest News
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa