Advertisement
স্পোর্টস ডেস্ক : আত্মীয়তার সম্পর্ক আরও জোড়ালো করেছেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের এ তারকা পেসারসহ এশিয়ার তারকা পাঁচ ক্রিকেটার আত্মীয়র সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপের আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন দ্য ফিজ খ্যাত মোস্তাফিজুর রহমান। তিনি মেজো মামা রওনাগুল ইসলামের মেয়ে সুমাইয়া ইয়াসমিনকে বিবাহ করেন। মোস্তাফিজের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিও মামাতো বোন নাদিয়াকে বিবাহ করেন। ইতিমধ্যে ১৯ বছর ধরে বৈবাহিক জীবন কাটিয়েছেন তারা। আফ্রিদি-নাদিয়া দম্পতির চার কন্যা রয়েছে। আফ্রিদির চার মেয়ের নাম আকসা, আনশা, আজওয়া ও আসমা।

সম্প্রতি আফ্রিদি নিজের আত্মজীবনীতে বলেছেন, আমি আমার মেয়েদের ঘরের বাইরে খেলতে অপছন্দ করি। তারা পর্দা অনুসরণ করে চলবে। এটাই আমার চাওয়া।

ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার চাচাতো বোনের সঙ্গে। এখন থেকে ১৫ বছর আগে আরতি আহলাওয়াতের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন শেহবাগ।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সাঈদ আনোয়ার ১৯৯৬ সালে তার কাজিন লুবনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লুবনা পেশায় একজন চিকিৎসক। সাঈদ আনোয়ার-লুবনা দম্পতির মেয়ে বিসমা ২০০১ সালে মারা যান।

বাংলাদেশ দলের উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ২০১২ সালে মাত্র ১৬ বছর বয়সে খালাতো বোন সামিয়া শারমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে মাকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগে গত বছর স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.