Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে রেকর্ড বিশ্বকাপে আর কারও নেই সেই রেকর্ড গড়লেন সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যে রেকর্ড বিশ্বকাপে আর কারও নেই সেই রেকর্ড গড়লেন সাকিব

By Md EliasJune 15, 20242 Mins Read

একের পর এক ম্যাচ যায়, আর সমালোচনার তিরে বিদ্ধ হতে থাকেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে এটাই ছিল বাংলাদেশের সাবেক এই অধিনায়কের নিয়তি। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব পতনের এই ধারা আগেও দেখেছেন, প্রতিবারই ফিরে এসেছেন ফর্ম দেখিয়ে নিজস্ব মহিমায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে স্বস্তির এক ফিফটি করেছেন সাকিব। যা তার জন্য যেমন নিজেকে খুঁজে পাওয়ার, তেমনি নাম তুলেছেন কয়েকটি মাইলফলকেও।

সাকিব

Advertisement

সেই মাইলফলকের আলোচনা পুরোনো, অনেকটা নীরবে সাকিব অনন্য এক রেকর্ডও গড়েছেন। যে কীর্তি বিশ্বকাপ ইতিহাসে আর কোনো ক্রিকেটারের নেই। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটের বিশ্বকাপে সাকিবই একমাত্র ক্রিকেটার, যিনি কমপক্ষে ৮০০ রানের পাশাপাশি ৪০ উইকেট নিয়েছেন।

সর্বশেষ ভারতের মাটিতে হওয়া আসরসহ এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন সাকিব। যেখানে তার রান ১৩৩২ এবং বল হাতে শিকার ৪৩ উইকেট। অন্যদিকে, এবার মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটিতে খেলছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতায় তার রান ৮১৭ এবং উইকেট ৪৩টি। যে কীর্তি কারও ভাঙা কিংবা ধারেকাছে যাওয়ার সম্ভাবনা–ও এ যাবতকালে নেই।

এক ফিফটিতে একাধিক মাইলফলক সাকিবের

সাকিব বল হাতে ব্রেকথ্রু দিলেও, সাম্প্রতিক সময়ে তার বড় দুশ্চিন্তা ছিল ব্যাটিংয়ে। সেন্ট ভিনসেন্টে গতকাল ডাচদের বিপক্ষে বাংলাদেশের ২৫ রানের জয়ে তিনিই করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ রান। ম্যাচশেষে ৪৬ বলে অপরাজিত ৬৪ রানের জন্য সাকিব ম্যান অব দ্য ম্যাচ–ও হয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেট সাকিবের ৪৫তম। এখন পর্যন্ত তিনি টেস্টে ৬, ওয়ানডেতে ২৭ ও টি–টোয়েন্টিতে ১২ বার ম্যাচসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।

ইতালির ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা নিয়ে উধাও প্রতারকচক্র

অথচ এর আগে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বশেষ ১৯ ম্যাচে অর্ধশতক ছিল না সাকিবের। ফরম্যাটটিতে তার সবশেষ ফিফটি এসেছিল ২০২২ বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে। তার দীর্ঘ ফিফটির খরাও কাটলো গতকাল। যা টি-টোয়েন্টিতে তার ত্রয়োদশ ফিফটি। এর মধ্য দিয়ে আরও একটি মাইলফলক পূর্ণ হয়েছে সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে গতকাল তিনি ১০০তম অর্ধশতক পূর্ণ করেছেন। এ ছাড়া ফরম্যাটটিতে ২৫০০ রানও পূর্ণ হয় গতকাল, যা টাইগার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

July 10, 2026
VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

July 10, 2026
স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

July 10, 2026

Latest News

এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

World Cup

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa