Advertisement

স্পোর্টস ডেস্ক : তিন অধিনায়কের অধীনে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। যেখানে রঙিন পোশাকের ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জাতীয় দলের রঙিন পোশাকের এই দুই অধিনায়ক আজ ভিন্ন দুটি দলের হয়ে একে অপরের মুখোমুখি হবে। ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সর্ড বাই ওয়ালটন’- পাঁচ দলের এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন তামিম এবং জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত অধিনায়কত্ব করলেও আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় ধরে দায়িত্ব পালন করেননি। এদিকে তামিমও আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের অপেক্ষায় আছেন। তাই আজকের ম্যাচ কেবল দুই দলের মধ্যেই নয়, দুই অধিনায়ক নিজেদের প্রমাণেরও।

অধিনায়ক হিসেবে প্রমাণের ক্ষেত্রে অবশ্য বেশ এগিয়েই থাকবেন মাহমুদউল্লাহ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শিরোপার দেখা না পেলেও মাহমুদউল্লাহ তার দলকে রানার্স আপ করতে সক্ষম হয়েছিলেন। এদিকে আজকের ম্যাচে দল হিসেবে ফেভারিট হয়েই মাঠে নামবে তার দল জেমকন খুলনা। মাহমুদউল্লাহর ক্ষেত্রে এই ম্যাচে বড় অস্ত্র হিসেবে থাকবে সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে এক বছর ক্রিকেটের বাইরে থাকা সাকিব এই ম্যাচ দিয়ে ৪০৭ দিন পর আবার ফিরছেন ক্রিকেটে।

সাকিব, মাহমুদউল্লাহর মতো তারকা ছাড়াও খুলনা দলে আরও আছেন অভিজ্ঞ ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, নাজমুল অপু, আল আমিন হোসেন, এনামুল বিজয়ের মতো তারকারা। এছাড়াও তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনকেও দলে ভিড়িয়েছে খুলনা।

অপরদিকে কাগজে কলমে দুর্বল দল নিয়ে মাঠে নামবে তামিমের ফরচুন বরিশাল। দলে অভিজ্ঞ ক্রিকেটার বলতে রয়েছে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী। নতুবা বেশিরভাগই তরুণ তুর্কী। তাদের মধ্যে দলে তুরুপের তাস হতে পারে আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমনদের মতো ক্রিকেটাররা। তামিম নিজেও মানছেন নির্দিষ্ট দিনে ভালো খেললে জয় পাবে তার দল, নতুবা কাগজে কলমে শক্তিশালী নয় বরিশাল।

অধিনায়ক তামিমের ভাষ্যে, ‘আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। এটাতে কোনো সন্দেহ নেই। ড্রাফটে ভুল করেছি বলেই আমাদের দল নিয়ে কথা উঠছে। তবে ক্রিকেট অনিশ্চিয়তার খেলা। আমার দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের আমরা হয়তো কেউ মূল্যায়ন করছি না। কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটতে পারে। যেকোনো কিছু হতে পারে। আমাদের ক্রিকেটারদের দিয়ে অন্য দলকে চমকে দিতে হবে। তাহলে অবশ্যই সম্ভব।’

প্রথম ম্যাচে দল চাপে থাকলেও সবাই তাকিয়ে থাকবে অধিনায়ক তামিমের ব্যাটের দিকে। তামিম নিজেও জানেন সেটি। আর তাই বাকিদের অনুপ্রেরণা জোগাতে ভালো করতে চান। তিনি আরও যোগ করেন, ‘প্রথম ম্যাচ অবশ্যই কঠিন হবে। আমরা চাপে থাকবো। তবে আমার নিজের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি বাকিদের সেটা অনুপ্রেরণা দিবে। এজন্য আমার টুর্নামেন্টে আলাদা ভূমিকা পালন করতে হবে।’

এখন দেখার বিষয় সাকিবের ফেরার ম্যাচে জয় কি খুলনার ঘরে যায় নাকি অধিনায়ক তামিমে ভর করে বরিশাল হাসে শেষ হাসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.