Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যে সুবিধার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা
জাতীয়

যে সুবিধার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 8, 2023Updated:August 8, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। সেই লক্ষ্যে এ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠন করা হবে বলে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

যে সুবিধার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

Advertisement

প্রত্যেক সিনিয়র সচিব/সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর/প্রতিটি সংস্থার প্রধান, প্রত্যেক বিভাগীয় কমিশনার, প্রত্যেক জেলা প্রশাসক এবং দেশের প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারকে গত ৩ আগস্ট এ চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪-এর ধারা ৬ এর দফা (থ) এ ‘সময় সময় ও অবস্থার পরিপ্রেক্ষিতে যৌক্তিক, বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ’ এবং ধারা-১৮ এ ‘বোর্ড বিমা কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জীবন বিমা করিতে পারিবে’ মর্মে উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, আইনের এ বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়। এ সভায় স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা/যৌক্তিকতা, জীবন বিমা কর্পোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়-

(ক) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়।

(খ) বিমা কোম্পানি গঠনের লক্ষ্যে বিমা বিশেষজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়, প্রস্তাবিত স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের বিষয়টি কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের প্রত্যেক সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধায় রুলস অব বিজনেস অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয়/বিভাগের তথা প্রত্যেক স্টেকহোল্ডারদের মতামত প্রয়োজন।

এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাবের বিষয়ে আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে বা  adminsec@mopa.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়। সূত্র : ঢাকা পোষ্ট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa