Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা যে ৫ কারণে রুদ্ধশ্বাস ম্যাচে হারল পাকিস্তান, জিতল ভারত
খেলাধুলা

যে ৫ কারণে রুদ্ধশ্বাস ম্যাচে হারল পাকিস্তান, জিতল ভারত

By Sibbir OsmanAug 29, 2022, 2:23 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত এক জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল ভারত। দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেট পাকিস্তানকে হারিয়ে দিলেন রোহিত শর্মারা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া।

তবে যে পাঁচটি পয়েন্টে এগিয়ে থেকে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত, তা দেখে নিন এক নজরে-

ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিং:
চোটের কারণে দলে নেই সেরা বোলার জাসপ্রীত বুমরাহ। তাইতো একমাত্র অভিজ্ঞ বোলার হিসেবে চাপ ছিল ভুবনেশ্বর কুমারের ওপরেই। এমনই পরিস্থিতিতে জ্বলে উঠলেন ভুবি। বাবর আজমকে একেবারে চমকে দিয়ে বাউন্সারে আউট করেন তিনি। পাকিস্তান সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। চার ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন ভারতীয় পেসার।

হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ বোলিং:
তিনটি দুর্ধর্ষ বাউন্সারে হার্দিক যে তিনটি উইকেট পান, তা পাকিস্তানকে পুরো ধসিয়ে দেয়। সেইসঙ্গে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রী কেন তাকে (পুরো ফিট না থাকায়) নিয়ে আক্ষেপ করেছিলেন- তা আবারও বুঝিয়ে দিলেন। হার্দিকের জন্যই ১২ ওভারে ৮৭ রানে দুই উইকেট থেকে ১৪.৩ ওভারে পাঁচ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৯৭ রান। চার ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট নেন হার্দিক।
ভারত
পান্ডিয়ার অসাধারণ ব্যাটিং:
প্রবল চাপের মুখে নেমে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করে ভারতকে জেতালেন পান্ডিয়া। বিশেষত শেষ ১১ বলে ২০ রান বাকি থাকা অবস্থায় ১৯তম তিনটি চার মেরে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন তিনি। আর শেষ ওভারে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর যেভাবে ঠাণ্ডা মাথায় ভারতকে জেতালেন, তাতে এই ম্যাচ জয়ের সবচেয়ে বেশি কৃতিত্বই প্রাপ্য হার্দিকের।

শেষ তিন ওভারে ৩০ গজের বৃত্তে পাঁচ ফিল্ডার:
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে শেষ কয়েকটি ওভারে ৩০ গজের বৃত্তের মধ্যে পাঁচ ফিল্ডারকে রাখতে হবে। পাকিস্তানকে এর ফল ভুগতে হয়। টানটান উত্তেজনার মধ্যে বাউন্ডারিতে একজন ফিল্ডার কম থাকায় বাড়তি সুবিধা পায় ভারত। বিশেষ করে, হার্দিকের শেষ চারটি চারের ক্ষেত্রে সেটা তো বলাই যায়।

অ্যাঙ্কর জাদেজা:
শেষ ওভারে খুব বাজেভাবে আউট হলেও ভারতের এই জয়ের কৃতিত্ব প্রাপ্য জাদেজারও। চাপের মুখে ২৯ বলে ৩৫ রান করে ভারতকে এগিয়ে নেন এই বাঁহাতি। তার দুই ছক্কা এবং দুই চারের কারণেই ম্যাচে খুব একটা পিছিয়ে পড়েনি ভারত।

২ বলে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিলেন বোলার (ভিডিও)

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

May 23, 2026, 4:05 PM Asia/Dhaka
বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

May 23, 2026, 3:32 PM Asia/Dhaka
মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

May 23, 2026, 11:50 AM Asia/Dhaka
Latest News
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp