Advertisement

স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলার ধরা হয় দুজনকে। একজন হলেন দিয়েগো ম্যারাডোনা আরেকজন হলেন লিওনেল মেসি। দুই প্রজন্মের এই দুই তারকাকে ২০১০ বিশ্বকাপে একই দলে দেখা গিয়েছিল। কিন্তু খেলোয়াড় হিসেবে নয় গুরু-শিষ্য হিসেবে দেখা গিয়েছিল দুজনকে। তাই সতীর্থ হিসেবে দুজনকে একই দলে দেখতে পারাটা ভক্তদের জন্য বিশাল ব্যাপার। ২০০৫ সালের ২৩ ডিসেম্বর এমনই  অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল।

আর্জেন্টিনার এস্তাদিয়ো সিউদাদ দে লা প্লাতায় আন্তর্জাতিক ও স্থানীয় ফুটবল তারকাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ। এতে একই দলে খেলেছিলেন মেসি ও ম্যারাডোনা। ম্যাচের এক পর্যায়ে একজন আরেকজনকে পাস দিতেও দেখা গেছে।

নির্ধারিত সময়ের খেলার শেষদিকে ১৮ বছর বয়সী মেসি একটা গোল করার সুযোগও পেয়ে যান। কিন্তু দারুণ দক্ষতায় তাকে গোলবঞ্চিত করেন গ্যাস্তোন সেসা।

শেষ পর্যন্ত ম্যাচটি ৫-৪ গোলে জিতে যায় আন্তর্জাতিক তারকাদের দল। মেসি ও ম্যারাডোনা ছাড়াও ওই ম্যাচে অংশগ্রহণ করেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, হুয়ান রোমান রিকুয়েলমে, মার্সেলো গ্যারার্দো এবং হুয়ান পাবলো সোরিনের মতো তারকারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.