Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেভাবে আওয়ামী লীগের বন্ধু হয়ে উঠেন এরশাদ
জাতীয় রাজনীতি

যেভাবে আওয়ামী লীগের বন্ধু হয়ে উঠেন এরশাদ

By Sazzad HossainJuly 14, 20192 Mins Read

যেভাবে আওয়ামী লীগের বন্ধু হয়ে উঠেন এরশাদ

Advertisement

জুমবাংলা ডেস্ক:  ১৯৮১ সালের ১৩ জুন তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ সেনানিবাসে প্রায় ৯ বিঘা (২ দশমিক ৭২ একর) জমির ওপর নির্মিত একটি বাড়ি প্রয়াত রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়ার নামে চিরস্থায়ী বরাদ্দ দেন। এমনকি বিভিন্ন সময় এরশাদ দাবি করেছেন, খালেদা জিয়া ও তার সন্তানদের ভরণপোষনও করেছেন এরশাদ। আজ বিএনপি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। মৃত্যুর পরও এক লাইনের শোকবার্তা পাঠালেন খুব কষ্টে। কেউ যাননি এরশাদের লাশ দেখতে। বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এরশাদের সময়কালের মন্ত্রী ছিলেন। তারাও কৌশলে পাশ কাটিয়ে গেছেন এরশাদের লাশ।

১৯৮২ সালের ২৪ মার্চ। বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে সরিয়ে ক্ষমতায় আসেন এরশাদ। সামরিক আইন জারি করে শাসনকাজ শুরু করেন তিনি।

এরশাদ বিরোধী আন্দোলনে শুধু বিএনপি নয়, দেশের প্রায় সব রাজনৈতিক দল সে আন্দোলনে শরিক হয়েছিল। বর্তমানের প্রধান দুই প্রতিপক্ষ আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক ঐক্য কেবল এরশাদবিরোধী আন্দোলনের সময়-ই দেশবাসী দেখেছে। এরপর আর কোনো জাতীয় ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির ঐক্য সম্ভব হয়নি। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারপ্রশ্নেও নয়।

তবে রাজনৈতিক ঘটনা প্রবাহে এরশাদ আজ যেমন ক্ষমতাসীন দলের রাজনৈতিক মিত্র, তেমনি বিএনপিরও রাজনৈতিক মিত্র ছিলেন।

১৯৯৬-২০০১ আওয়ামী শাসনামলের মাঝামাঝি এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা), গোলাম আযমের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী, আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটকে নিয়ে চারদলীয় জোট গঠন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি ও খালেদা জিয়া একপাশে ‘রাজাকার’ অন্যপাশে ‘স্বৈরাচার’ নিয়ে পথ চলা শুরু করেন।

কিন্তু রাজনৈতিক লাভালাভের হিসাব কষে এরশাদ চারদলীয় জোটের ভবিষ্যৎ দেখে ফেলেন। তিনি স্পষ্ট বুঝতে পারেন, জামায়াত ও জাতীয় পার্টিকে একই সঙ্গে তুষ্ট করা বিএনপির পক্ষে সম্ভব হবে না। ভাগ-বাটোয়ারার রাজনীতিতে তিনি পিছিয়ে পড়বেন। বিএনপির কাছ থেকে তার চেয়ে গোলাম আযমই বেশি পাবেন। অতঃপর তিনি বিএনপিকে গুডবাই বলেন।

২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে নতুন রাজনৈতিক জোট ‘ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠন করেন এরশাদ। সে বছর ১৪টি আসনে জয় পায় তার দল জাতীয় পার্টি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করেন এরশাদ। সেই থেকেই বিএনপি ও জাপার দুরত্ব ক্রমশ বাড়তে থাকে। তবে রাজনীতির শেষ বলে যে কোন কথা নেই।

২০১১ সালের পর থেকে সরকারবিরোধী প্রতিটা আন্দোলন-সংগ্রামে এরশাদকে পাশে চেয়েছেন খালেদা জিয়া। ২০১৪ ও ২০১৮ সালের দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাপাকে পাশে চেয়েছে বিএনপি। শেষ পর্যন্ত বিএনপি নয়, নানা নাটকীয়তার জন্ম দিয়ে আওয়ামী লীগেরই পাশে থেকেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সংসদে বিরোধী দলের নেতা হিসেবেই তার জীবনাবসান ঘটে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa