Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যেভাবে হজের টাকা ফেরত পাবেন
জাতীয়

যেভাবে হজের টাকা ফেরত পাবেন

By Shamim RezaJune 25, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনা মহামারীর কারণে এবার সৌদি আরব ছাড়া অন্য দেশে অবস্থানকারীদের হজে অংশ নেয়ার সুযোগ নেই। এ কারণে এ বছর যারা হজের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের নিবন্ধন ২০২১ সালের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে।

তবে হজযাত্রীরা (সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনা) চাইলে নিবন্ধনের টাকা তুলে ফেলতে পারবেন। এজন্য ১২ জুলাইয়ের পর থেকে আবেদন করতে হবে। আর টাকা তুললেই ওই ব্যক্তির হজ নিবন্ধন বাতিল হবে।

সচিবালয়ে বুধবার ধর্ম সচিব মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের হজ ব্যবস্থাপনাবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। পরে ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।

সভা শেষে জানানো হয়, সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী এ বছর পবিত্র হজে অংশগ্রহণের সুযোগ না থাকায় যেসব বাংলাদেশি নাগরিক হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন, তারা যে কোনো সময় তাদের নিবন্ধনের টাকা তুলে নিতে পারবেন। টাকা তুলে নেয়ার ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টিও খেয়াল রাখা হবে।

ধর্ম সচিব নুরুল ইসলাম বলেন, চলতি বছরের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। ২০২১ সালে কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় কমবেশি হলে তা বর্তমান হজযাত্রীর জমা দেয়া অর্থের সঙ্গে সমন্বয় করা হবে। কোনো হজযাত্রী নিবন্ধন বাতিল করলে একই সঙ্গে তার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যেতে হবে।

ধর্ম সচিব আরও বলেন, বেসরকারি হজ ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন বাতিল করে টাকা উত্তোলন করতে চাইলে তার হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এজেন্সি বা ব্যাংকের মাধ্যমে জমা করা অর্থ গ্রহণ করবেন। সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় যেসব হজযাত্রী তাদের জমা করা নিবন্ধনের টাকা তুলতে চান, তাদেরকে ১২ জুলাইয়ের পর আবেদন করতে হবে। নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে কেউ যদি টাকা না তুলে মনে করেন যে আগামী বছর হজে যাওয়ার জন্য তা রেখে দেবেন, তাহলে সে বিষয়টিকেও স্বাগত জানাবে মন্ত্রণালয়।

সৌদি বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুযায়ী ১৪৪১ হিজরিতে (এ বছর) সরকারি ও বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ হজযাত্রীর হজে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সরকারি-বেসরকারি মিলিয়ে চ‚ড়ান্ত নিবন্ধন করেছিলেন ৬৪ হাজার ৫৯৯ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৪৫৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১২৪ জন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আবদুল্লাহর মেহমানরা হজের নিয়ত করে টাকা জমা দিয়েছেন। অনেকেই হয়তো হজের টাকা ওঠাবেন না। আর হজের টাকা কেউ তুলে নিলে তার প্রাক-নিবন্ধনসহ পুরো নিবন্ধন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আগামী বছর হজে যেতে চাইলে তাদেরকে নতুনভাবে প্রাক-নিবন্ধন করতে হবে। সেক্ষেত্রে তারা সিরিয়ালে পিছিয়ে পড়বেন। কারণ কোটার চেয়ে প্রাক-নিবন্ধন করা হজযাত্রীর সংখ্যা প্রায় দ্বিগুণ।

এর আগে প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সেখানে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা, হজ অফিসের কর্মকর্তাসহ দেশ ও দেশের বাইরের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও ব্যক্তিরা জুম অ্যাপের মাধ্যমে সভায় অংশ নেন। অংশ নেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারাও।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

February 1, 2026
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

February 1, 2026
স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

February 1, 2026
Latest News
বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে

গুপ্তরা বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে: তারেক রহমান

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

‘যারা বাইরে ছিল তারাই আমাদের গুপ্ত বলছে’

স্থগিত

জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

মির্জা ফখরুল

দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তারা আসছে ভোটের জন্য: মির্জা ফখরুল

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে: জামায়াত

পায়রা বিদ্যুৎকেন্দ্র

১ মাস পর উৎপাদনে ফিরেছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.