Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেসব কারণে পদত্যাগ করলেন স্বাস্থ্যের ডিজি
জাতীয়

যেসব কারণে পদত্যাগ করলেন স্বাস্থ্যের ডিজি

By Shamim RezaJuly 22, 20204 Mins Read

যেসব কারণে পদত্যাগ করলেন স্বাস্থ্যের ডিজি

Advertisement
জুমবাংলা ডেস্ক : মার্চ মাসে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এই প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপের কার্যকারিতা, কর্তৃপক্ষের নিজেদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ, তথ্য লুকানোর অভিযোগের মত নানা বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা ছিল স্বাস্থ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর বিবিসি’র।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগ করার পর আবারো আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সেই বিষয়গুলো।

মহাপরিচালক আবুল কালাম আজাদ এমন একটা সময় পদত্যাগ করলেন যখন করোনাভাইরাস পরীক্ষার ফল নিয়ে জালিয়াতি করা রিজেন্ট হাসপাতাল কীভাবে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার অনুমোদন পেয়েছিল, তা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে বিতর্ক চলছে।

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়ায় গত ৭ জুলাই ঢাকায় রিজেন্ট হাসপাতালে র‍্যাবের অভিযানের পর বন্ধ করে দেয়া হয় হাসপাতাল।

রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অধ্যাপক আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়া হলে মন্ত্রী জানান যে, অধিদপ্তরের আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন। অন্যদিকে মহাপরিচালক দাবি করেছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা চুক্তিটি করেছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি এই বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়ালে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি জনসমক্ষে আসে, যেটিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের একটি কারণ হিসেবে মনে করছেন অনেকে।

তবে সম্প্রতি স্বাস্থ্য কর্তৃপক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের এই খবর প্রকাশিত হওয়ার আগেও বেশ কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা ও কার্যক্রম পরিচালনায় অস্বচ্ছতার বিষয়টি সামনে এসেছে।

মার্চ মাসে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর যথেষ্ট পরিমাণ পরীক্ষা না করা, তথ্য গোপন করা থেকে শুরু করে নানারকম অভিযোগ ওঠে স্বাস্থ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে।

তবে কর্তৃপক্ষের নিজেদের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি প্রথমবার জনসমক্ষে প্রকাশিত হয় এপ্রিল মাসের শুরুর দিকে, যখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক বৈঠকে বক্তব্য রাখার সময় আক্ষেপ করে বলেন যে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তৈরি করা জাতীয় কমিটির তিনি প্রধান হলেও সেই কমিটির নেয়া বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানেন না।

সেসময় এক বৈঠকে তিনি বলেছিলেন যে, এই জাতীয় কমিটিতে যে সমস্ত সিদ্ধান্ত নেয়া হয় তার কিছুই কমিটির চেয়ারম্যানকে জানানো হয় না।

এরপর দোকানপাট খোলার সিদ্ধান্ত, ঈদে যাতায়াত করতে দেয়ার অনুমতির মত বেশ কয়েকটি সিদ্ধান্তের ক্ষেত্রে টেকনিক্যাল কমিটির সতর্কবার্তা সত্ত্বেও ভিন্ন সিদ্ধান্ত নেয়ায় টেকনিক্যাল কমিটির সাথে সরকারের সমন্বয়হীনতার বিষয়টি নিয়ে সমালোচনা ছিল বিভিন্ন মহলে।

এর পাশাপাশি মাস্ক নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালককে বদলি, আইইডিসিআরের কাছ থেকে করোনাভাইরাস পরীক্ষার দায়িত্ব সরিয়ে নেয়ার মত ঘটনাগুলোও বেশ আলোচনার তৈরি করেছিল।

করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসা না পাওয়া, রোগী দেখার ক্ষেত্রে চিকিৎসকদের অবহেলা, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল এবং কিছু হাসপাতালের সরকারি নির্দেশনা না মানার অভিযোগের খবর প্রকাশিত হয়, যা সেসময় সরকারকেও যথেষ্ট বিব্রত করেছিল।

এরকম প্রেক্ষিতে স্বাস্থ্য কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ে যে বড় ধরণের পরিবর্তন আসবে তা কিছুটা অনুমেয় ছিল। জুন মাসের প্রথম সপ্তাহে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামকে বদলি করার মাধ্যমে শুরু হয় সেই পরিবর্তনের।

সচিবের বদলির সপ্তাহখানেকের মধ্যেই মন্ত্রণালয়ের কয়েকজন অতিরিক্ত সচিব এবং উপসচিবকেও বদলি করা হয়।

এরপর জুন মাসের মাঝামাঝি সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের করা একটি মন্তব্যের জবাবে সরকারের একজন মন্ত্রী এবং আওয়ামী লীগের একজন নেতা নেতিবাচক মন্তব্য করায় প্রথমবার মহাপরিচালকের বিরুদ্ধে সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের অসন্তুষ্টির আভাস পাওয়া যায়।

জুন মাসের মাঝামাঝি সময়ে আবুল কালাম আজাদ মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশে সংক্রমণ ‘দুই থেকে তিন বছর ধরে চলে পারে’, যেই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঐ ঘটনার কিছুদিন পরেই করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ার নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে এবং কীভাবে ঐ প্রতিষ্ঠান কোভিড পরীক্ষার অনুমোদন পেল, তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য অধিদপ্তর।

জেকেজি কেলেঙ্কারির ঘটনার কিছুদিন পরই রিজেন্ট হাসপাতালের জালিয়াতি আর কেলেঙ্কারির ঘটনা সামনে আসে, যেটির ব্যাখ্যা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়।

রিজেন্ট হাসপাতাল এবং এর মালিক মো. সাহেদের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ যখন ওঠে, তখন হাসপাতালটির লাইসেন্স না থাকার পরও এর সাথে সরকারের চুক্তি করার বিষয়টি আলোচনায় আসে।

নানা প্রশ্ন এবং আলোচনার মুখে এক সংবাদবিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুক্তিটি করা হয়েছিল।

এই বক্তব্যের ব্যাপারেই স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছিল।

কারণ দর্শানোর নোটিশের বিপরীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জবাব দেয়ার এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

অনেকে মনে করেন বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বারবার দুর্নীতি, অনিয়ম, জালিয়াতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য অধিদপ্তরের ওপর সরকারের উপর মহল থেকে ক্রমশ চাপ বাড়ছিল, যার ধারাবাহিকতায় মহাপরিচালকের এই সিদ্ধান্ত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa