Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় রংপুর-৩ আসন নিয়ে ত্রিমুখী সংকটে জাপা
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি স্লাইডার

রংপুর-৩ আসন নিয়ে ত্রিমুখী সংকটে জাপা

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 31, 2019Updated:আগস্ট 31, 20192 Mins Read

জাকির হোসেন, রংপুর প্রতিনিধি: রওশন-কাদের বিরোধ ছাড়াও এরশাদের আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে জাতীয় পার্টিতে। নতুন টানাপোড়েন শুরু হয়েছে এরশাদের শূন্য আসনে মনোনয়ন দেওয়া নিয়ে।

Advertisement

দলের চেয়ারম্যান জি এম কাদের বলছেন, কারও একক সিদ্ধান্তে নয়, মনোনয়ন দেয়া হবে পার্টি ফোরামে আলোচনার ভিত্তিতে।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি সপ্তাহে। জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত আসনটির জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। ফরম সংগ্রহ করেছেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, প্রেসিডিয়াস সদস্য এস এম ফখর-উজ-জামান এবং এরশাদের ভাগনি মেহেজেবুন্নেসা রহমান টুম্পা।

দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ চাইছেন, তাদের পুত্র সাদ এরশাদকেই মনোনয়ন দেওয়া হোক। যদিও এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী জানান, দলের নেতাকর্মীদের সেন্টিমেন্টের অবশ্যই মূল্যায়ন করা হবে। দলের সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যরা চাইছেন এরশাদের সন্তানকে। তিনি যোগ্য। তিনি হলে আপত্তি কোথায়?’

এদিকে রংপুরে জাতীয় পার্টির তৃণমূলের কাছে সাদ এরশাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। একদিকে রওশন এরশাদ অন্যদিকে তৃণমূল।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমরা চেষ্টা করবো সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রার্থী বাছাই করতে। যে প্রার্থী জয়ী হয়ে আসতে পারবে, সার্বিক বিষয় বিবেচনা করে তাকে মনোনয়ন দেয়া হবে।

মনোনয়ন বোর্ডে রওশনকে রাখা হয়নি কেন এমন প্রশ্নে জিএম কাদের বলেন, যত দূর সম্ভব চেষ্টা করা হয়েছে নিরপেক্ষে থাকার জন্য। কাউকে কিছু চাপিয়ে দেয়া হয়নি। যাদের কোনও একজন প্রার্থীর প্রতি অনুরাগ বা বিরাগ আছে তাদের দূরে রাখার চেষ্টা করেছি।

এদিকে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না জাতীয় পার্টির নেতারা। প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে নির্বাচন করেন। তার নির্বাচনী এলাকা থেকে প্রধানমন্ত্রীর প্রতি সন্মান দেখিয়ে আমরা কিন্তু জাতীয় পার্টি থেকে কোন প্রার্থী দেই না। আমরা আশা করবো তিনি বিষয়টি বিবেচনায় রাখবেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হতে পারে দলের শীর্ষ নেতাদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
অর্থ উপদেষ্টা

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা

জুন 17, 2026
৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 17, 2026
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

জুন 17, 2026
Latest News
অর্থ উপদেষ্টা

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সাইমন ড্যানজাক

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’: সাইমন ড্যানজাক

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

নবম পে-স্কেলে

নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Sangsad

সকালে প্রধানমন্ত্রীর ধমক, বিকেলে সংসদে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa