Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রংপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

রংপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 17, 2019Updated:September 17, 20192 Mins Read
Advertisement

রংপুর প্রতিনিধি: রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।

বিএনপি প্রার্থী রিটা রহমান নিজেই উপস্থিত থেকে দলীয় প্রতীক ধানের শীষ বুঝে নেন। এরপর গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহিদুল্লাহ তার দলীয় প্রতীক মাছ, খেলাফত মজলিস প্রার্থী তৌহিদুর রহমান মণ্ডল তার দলীয় প্রতীক দেয়াল ঘড়ি এবং এনএনপি প্রার্থী শফিউল আলম দলীয় আম প্রতীক গ্রহণ করেন।

অপরদিকে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এইচএম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি (কার) প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দের সময় সব প্রার্থী নিজেই উপস্থিত থেকে দলীয় প্রতীক নিলেও জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ নিজে কিংবা তার দলের কোনও নেতাকর্মী উপস্থিত ছিলেন না। তবে রিটার্নিং অফিসার শাদ এরশাদকে তাদের দলীয় প্রতীক লাঙল বরাদ্দ দেন।

এদিকে প্রতীক পেয়ে বিএনপি প্রার্থী রিটা রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আমার এখনও সন্দেহ রয়েছে। কারণ ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হলে ফলাফল উল্টানো যায়। এর প্রমাণ বিভিন্ন দেশে আমরা দেখেছি। এরপরও আমি আশা করছি, যেহেতু এ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না, সে কারণে নির্বাচন সুষ্ঠু হবে।

তার মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের সময় বিএনপির নেতাকর্মীরা কেন সঙ্গে নেই জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক দলেই গ্রুপিং আছে, আমাদেরও আছে। তারপরও আশা করছি সব ঠিক হয়ে যাবে।

এদিকে এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহারিয়ার প্রতীক নেওয়ার পর বলেন, শাদ এরশাদ বহিরাগত প্রার্থী। তাকে রংপুরের মানুষ কখনও দেখেনি, চেনেও না। ফলে বহিরাগত প্রার্থী লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করলেও ভোটাররা তাকে প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, আমি এরশাদ পরিবারের সন্তান। আমার প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন আছে। ফলে আমার প্রতীক লাঙল না হলেও মোটরগাড়ি প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়ী করবেন তারা।

এদিকে রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ করার আগে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.