স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দেশকে একাধিক ম্যাচে জয় এনে দিয়েছেন। এ বার নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সদস্য বেদা কৃষ্ণমূর্তি। তাঁর এই নতুন ইনিংসেও রয়েছে ক্রিকেট।

রঞ্জি খেলোয়াড়ের বিশেষ প্রস্তাব ভারতের মহিলা ক্রিকেটারকে! তারপর কী হলো?

ক্রিকেটই বেদার জীবনের প্রথম ভালবাসা। সেই ভালবাসাকে আঁকড়েই অন্য ভালবাসার কথা জানালেন তিনি। কর্নাটকের ব্যাটার অর্জুন হায়জালার সঙ্গে প্রণয়ের সম্পর্কের কথা নেটমাধ্যমে জানালেন বেদা। দ্রুত বিয়ে সেরে নেওয়ার কথাও জানিয়েছেন।

অর্জুন নেটমাধ্যমে নিজের অ্যাকাউন্টে একটি ছবি দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি উপত্যকায় বেদার সামনে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করছেন তিনি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘এবং, ও হ্যাঁ বলেছে।’ অর্জুন এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। বহু মানুষ তাঁদের শুভেচ্ছা জানান নতুন জীবনের জন্য। পরে বেদাও জানিয়েছেন, অর্জুনকে খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন তিনি।

পাহাড়ে প্রেম নিবেদন! নতুন ইনিংস শুরু ভারতের মহিলা ক্রিকেটারের

২০২০ সালের পর ভারতীয় দলে আর ডাক না পেলেও এখনও অবসর ঘোষণা করেননি বেদা। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৪৮টি এক দিনের ম্যাচ এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শেষ বার ২০২০ সালের মার্চে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ভারতের হয়ে। শেষ এক দিনের ম্যাচ খেলেছেন নাগপুরে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। বিগ ব্যাশ লিগেও খেলেন তিনি।

সবচেয়ে দামি রত্ন রানির মুকুটের কোহিনূর ফেরত চাইছেন ভারতীয়রা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.