Advertisement

জুমবাংলা ডেস্ক : রাস্তার পাশে থেমে থাকা লোহার রডবোঝাই ট্রাকে ধাক্কা দিয়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আবেদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং ফুলবাড়ী ঈশান এগ্রো ফুড লিমিটেডের কর্মচারী আশিক (২৮)।

স্থানীয়রা জানান, রাতে তিনটি মোটরসাইকেলে ছয়জন ফুলবাড়ী থেকে দ্রুতগতিতে আমবাড়ীর দিকে আসছিলেন। রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি লোহার রডবাহী ট্রাকে একসঙ্গে ৩টি মোটরসাইকেলই ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা রডের আঘাতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন আরও তিনজন।

পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি পার্বতীপুর উপজেলার এলাকায় ঘটলেও এটি ফুলবাড়ীর সন্নিকটে। তিনজনের মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.