Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনকে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত দশটার দিকে উপজেলার মথুরাপুর তেলপাম্প সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।

আহত ফারুক হোসেন (৩৫) উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের জামাল সরদারের ছেলে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব।

আর অভিযুক্ত আনোয়ার হোসেন একই ইউনিয়নের খতবাড়ি গ্রামের গোলাপ হোসেনের ছেলে এবং মুলগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ড সদস্য। তিনি বিএনপির সমর্থক বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার রেলবাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পাবনা-চাটমোহর মহাসড়ক অবরোধ করে রাখে। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ফারুকের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান জানান, শুক্রবার রাত ১০টার দিকে দলীয় কয়েকজন নেতা-কর্মী নিয়ে মথুরাপুর তেলপাম্পের সামনের চা স্টলে বসে কথা বলছিলেন যুবদল নেতা ফারুক। এমন সময় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে ফারুকে রড দিয়ে পেটাতে থাকে।

এ সময় নেতা-কর্মীরা উদ্ধার করতে গেলে তাদেরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পেটানোর এক পর্যায়ে ফারুক অজ্ঞান হয়ে পরলে তাকে ফেলে ফাঁকা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা।

এরপর তার সঙ্গে থাকা নেতা-কর্মী ও এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনাটি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে শনিবার দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.