Advertisement
জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুন্সিগঞ্জ। এক দফা দাবিতে সকাল থেকেই মাঠে নামে আন্দোলনকারীরা। বেলা ১১টার দিকে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু হেনা জামাল।

আজ রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিন শহরের সুপার মার্কেট এলাকায় বিক্ষোভের কর্মসূচি পালনের ডাক দেয় শিক্ষার্থীরা। আর আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে একই চত্ত্বরে অবস্থান নেয় দলীয় কর্মীরা।

বেলা ১০টার দিকে কৃষি ব্যাংক চত্ত্বর থেকে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মিছিল বের করলে ধাওয়া দেয় ক্ষমতাসীনরা। পরে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে শুরু হয় সংঘাত। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলি চালানোর ঘটনা ঘটলে কৃষি ব্যাংক চত্ত্বরসহ পুরো সুপারমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। চলতে থাকে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় টিয়ারশেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিত।

শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.