Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। মুসলমানদের কাছে সব থেকে পবিত্র এই মাস। সারাদিন রোজা রেখে এবং আল্লাহর দেওয়া আদেশ-নিষেধ মান্য করে ক্ষমা চাওয়ার সব থেকে মোক্ষম সময় এই মাস। রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানালো নেইমার-এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

পিএসজির অফিশিয়াল টুইটার পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায় নেইমার বলছেন, “রামাদান মুবারাক”। একই ভাবে এমবাপ্পেও সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

ভিডিওতে দেখুন নেইমার-এমবাপ্পেদের শুভেচ্ছা-

শুধু নেইমার-এমবাপ্পেদের পিএসজিই নয়, পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তাদের দলের মুসলিম সমর্থকদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছে।

রিয়াল মাদ্রিদ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সান্তিয়াগো বার্নাব্যুর একটি ছবিতে আরবি ভাষায় ‘রামজানুল কারিম’ লিখে মুসলিম সমর্থকদের শুভেচ্ছা জানায় এবং মুসলমানদের শান্তি কামনা করা হয় ছবির ক্যাপশনে। অন্যদিকে বার্সেলোনা তাদের ফুটবল মাঠ ক্যাম্প ন্যুয়ের বর্ণিল একটি ছবিতে মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানায়।

এ ছাড়া ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও রমজানের শুভেচ্ছা জানায় সারা বিশ্বের মুসলিম সমর্থকদের।

প্রিয় ফুটবল ক্লাবের এমন শুভেচ্ছা বার্তা পেয়ে, সামাজিক যোগযোগমাধ্যমে আবেগাপ্লুত সমর্থকরা। মন্তব্যের ঘরে বিভিন্ন মন্তব্য ছুঁড়ে দিয়ে প্রিয় ক্লাবের প্রতি সম্মান ও ভালোবাসা বহিঃপ্রকাশ করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.