Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ সফরের তৃতীয় দিনে আজ (১৭ ডিসেম্বর) সকালে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ রাজধানী ঢাকায় রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশটি উদ্বোধন করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে রমনা কালীমন্দিরে পৌঁছান তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দ। মন্দির প্রাঙ্গণে তাদের অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রাম নাথ কোবিন্দ ১৫ মিনিট সময় সেখানে অবস্থানকালে প্রথমে তিনি ভারত সরকারের অর্থায়নে সংস্কার হওয়া মন্দিরের অংশটি উদ্বোধন করেন। পরে সপরিবারে প্রার্থনায় অংশ নেন।

এরপর রমনা কালিমন্দির কমিটির সদস্যদের সঙ্গে রাম নাথ কোবিন্দ ও তার পরিবারের সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন।

রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার জানান, তিনি বলেন, ১৯৭১ সালের ২৭ মার্চ এখানে গণহত্যা হয়েছিল। রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনর্নির্মাণ করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছেন রাষ্ট্রপতি কোবিন্দ। রাষ্ট্রীয় সফর শেষ করে আজ দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.