Advertisement
স্পোর্টস ডেস্ক : হাফিজকে নানা সময়ে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করেছেন রমিজ। জ্যেষ্ঠ ক্রিকেটারের সম্মানে হাফিজকে সহনশীলই দেখা গেছে এতদিন। তবে এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না এই পাক অলরাউন্ডার। রমিজকে একহাত নিলেন তিনি।

পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, আমার ১২ বছর বয়সী ছেলেও রমিজ রাজার চেয়ে ভালো ক্রিকেট বোঝে। চলতি বছরের জুনের দিকে রমিজ তার ইউটিউব চ্যানেলে বলেছিলেন, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের অবসরে যাওয়া উচিত। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই তাদের খেলা ছেড়ে দেয়া উচিত। বয়সের ভারে হাফিজের ফিল্ডিং আগের মতো নেই। তরুণদের জায়গা করে দিতে এ দুই ক্রিকেটারের অবসর নেয়া উচিত।

জবাবে সেই সময় হাফিজ বলেছিলেন, ‘রমিজ ভাই আমার বন্ধু, মতামত দেয়ার অধিকার তার আছে।’ রমিজের সমালোচনার জবাব মুখে না দিলেও হাফিজ তা মাঠের পারফরম্যান্স দিয়ে দিয়েছেন।

সফরের আগে পাকিস্তানের একটি ক্রিকেট ওয়েবসাইটে এবার রমিজের সমালোচনার কড়া জবাব দিলেন হাফিজ। কোনো লুকোচুরি না করে রমিজ রাজার ওপর ক্ষোভ উগড়ে দিলেন হাফিজ।

তিনি বলেন, ‘ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জন্য রমিজ ভাইয়ের অবদান আমি স্বীকার করি। যদিও আমি রমিজ ভাইয়ের মতামতকে শ্রদ্ধা করি, তবে তার ক্রিকেট বোধ ও ম্যাচ সচেতনতা নিয়ে আমার প্রশ্ন আছে। আমার ১২ বছর বয়সী ছেলের সঙ্গে যদি কথা বলেন, তার বোধও রমিজ ভাইয়ের চেয়ে ভালো।’

ইংল্যান্ড সফরে ও পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম করেছেন হাফিজ। সেই পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ বছর বয়সেও আসন্ন নিউজিল্যান্ড সফরে একাদশে স্থান করে নিয়েছেন।

সূত্র- জিনিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.