Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রয়েই গেল এক রানের আক্ষেপ! কোহলিকে ছাড়িয়ে বাবরকেও ছুঁলেন গিল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রয়েই গেল এক রানের আক্ষেপ! কোহলিকে ছাড়িয়ে বাবরকেও ছুঁলেন গিল

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 25, 20232 Mins Read

কোহলির রেকর্ড ভাঙলেন শুবমান গিল, ব্যাটে মোক্ষম জবাব বাবর আজমকে

স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে সফরকারী নিউ জিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইয়ওয়াশ করেছে স্বাগতিক ভারত। এমন কীর্তিতে টি-টোয়েন্টির পর ওয়ানডে র‍্যাংঙ্কিংয়েও শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার দল।

রয়েই গেল এক রানের আক্ষেপ! কোহলিকে ছাড়িয়ে বাবরকেও ছুঁলেন গিল

Advertisement

এই সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়ে ৩৬০ রান করেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমান গিল। যার সুবাদে কিউইদের বিপক্ষে সিরিজ সেরার মুকুটও নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী এই তারকা ব্যাটার।

তিন ম্যাচের সিরিজে ৩৬০ রান করে জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলির এক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন আইপিএলে কলকাতার হয়ে খেলা এই ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল কোহলির দখলে। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮৩ রান করে এই নজির গড়েছিলেন তিনি। সেই রেকর্ডই কি-না গিল ভেঙে দিলেন মাত্র নয় দিনের মাথায়।

শুধু তাই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন গিল। তবে মাত্র ১ রানের জন্য ভাঙতে পারেননি শুভমান।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেক ম্যাচেই শতরান করেছিলেন পাক অধিনায়ক বাবর। সেই সিরিজে তার মোট রান ছিল ৩৬০। সেই একই পরিমাণ রান করে শুভমানও ছুঁয়ে ফেললেন।

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সবচেয়ে কম বয়সী হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়ার দিনে ২০৮ রানের ম্যারাথন ইনিংস খেলেন এই ব্যাটার। এরপর দ্বিতীয় ম্যাচে মাত্র ১০৮ রান তাড়া করতে নেমে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। আর তৃতীয় ম্যাচে তরুণ এই ওপেনারের ব্যাট থেকে আসে ১১২ রানের ইনিংস।

ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে যৌথভাবে শীর্ষে থাকার সঙ্গে ভারতীয়দের মধ্যেও গিলই এখন সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এত রান করেও হয়তো আর এক রান করতে না পারার আক্ষেপে পুড়ছেন ডানহাতি এই ব্যাটার। কেননা বিশ্বরেকর্ডটা যে একা নিজের হাতে তুলে নিতে পারলেন না তিনি।

ডিম আগে নাকি মুরগি, সমাধান দিলেন গবেষকরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

June 23, 2026
Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

June 23, 2026
Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

June 23, 2026

Latest News

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa