Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীতে বিএনপির আরও ৩ নেতা গ্রেফতার
জাতীয় রাজনীতি স্লাইডার

রাজধানীতে বিএনপির আরও ৩ নেতা গ্রেফতার

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 29, 2019Updated:November 29, 20191 Min Read

রাজধানীতে বিএনপির আরও ৩ নেতা গ্রেফতার

জুমবাংলা ডেস্ক: বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ তিন নেতাকে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।

সহকারী পুলিশ কমিশনার (রমনা জোন) এসএম শামীম জানান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে বাকি দুই নেতার পরিচয় জানা যায়নি।

প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেরিয়ে আসার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

এর মধ্য দিয়ে গত মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির একদল নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ছয় নেতাকে গ্রেপ্তার করা হলো। গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির একদল নেতাকর্মীদের বিক্ষোভের সময় সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে বিএনপির কর্মীরা।

এ ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে ২০-২৫ জনের নাম উল্লেখ করে এবং ৪৭৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa