
নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেকে বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



