Advertisement
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) জসীম উদ্দীন হায়দারকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বদলিজনিত বিদায় উপলক্ষ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

উল্লেখ্য, যুগ্মসচিব জসীম উদ্দীন হায়দার ৪৪তম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব হিসেবে যোগদান করবেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্যকালে জেলা প্রশাসক শামীম আহমেদ বিদায়ি অতিথির বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) পবা অভিজিত সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া শাহিন মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শামসুল ইসলাম সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

‌’যে ভয়টাই ছিলো, মেট্রোতে সেটাই আজ দেখলাম’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.